মেঘমুক্ত আকাশেই সূর্যাস্তের পরই দেখা মিলবে লাল গ্রহের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সূর্যাস্তের পরই পৃথিবীর আকাশে দেখা মিলবে এই গ্রহের, এমনই মত বিশেষজ্ঞ গবেষকদের। সূত্রের খবর, এই গ্রহের রঙ লাল। আকাশ মেঘ মুক্ত হলেই দেখা মিলবে এই গ্রহটির। পাশাপাশি টেলিস্কোপেও তা দেখা যেতে পারে। এক্ষেত্রে দাবি করা হয়েছে, এক বিশাল আকার ও স্পষ্টভাবে মঙ্গল গ্রহ চোখের সামনে আসার সম্ভাবনা।
বিশেষজ্ঞ গবেষকের আরও বক্তব্য, এই মাসের ১৩ তারিখে এই বিরল মাঙ্গলিক দৃশ্যের দেখা পাওয়া যাবে পৃথিবীর আকাশে। মঙ্গল গ্রহ নিয়ে গোটা বিশ্বের মানুষের আগ্রহের শেষ নেই। এই নিয়ে নিরন্তর গবেষণা চলছে। এক্ষেত্রে ন্যাশনাল এরোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) সূত্রে জানানো হয়েছে, টেলিস্কোপে চোখ রাখলে একটি খুদে তারা মনে হয়। স্কাই অ্যান্ড টেলিস্কোপ-এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এ বার মঙ্গল গ্রহকে চাঁদের মতোই স্পষ্ট দেখা যাবে।
এক্ষেত্রে আরও জানা যায়, প্রকৃতির একান্ত খেয়ালে মঙ্গল গ্রহ অবস্থান করবে সূর্যের বিপরীতে। পাশাপাশি এই সময়ে পৃথিবী থাকবে মঙ্গল গ্রহ ও সূর্যের মধ্যবর্তী অবস্থানে। তার কারণে পৃথিবী থেকে চাঁদকে যেন বড়সড় দেখায়। টেলিস্কোপে চোখ রাখলে প্রায় ওই আকারেই দেখা যাবে মঙ্গল গ্রহকেও। সূর্যাস্তের ঠিক পরই পৃথিবীর আকাশে দেখা মিলতে পারে লাল রঙের এই গ্রহের।

