প্রথম আন্তর্জাতিক ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ দিবস পালন

Air Polution-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বায়ুদূষণের কারণে কমে যাওয়ার সম্ভাবনা শিশুর বুদ্ধি। এক্ষেত্রে চিকিৎসক-বিশেষজ্ঞরা জানিয়েছেন, বায়ুদূষণের ফলে ছোটদের আইকিউ কমে যাওয়া, শারীরিক বৃদ্ধি থমকে যাওয়া ও স্থূলত্বের মতো সমস্যা দেখা দিতে পারে। সূত্রের খবর, ডক্টর্স ফর ক্লিন এয়ার নামক এক সর্বভারতীয় ভার্চুয়াল কনক্লেভ-এ ইন্ডিয়ান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিশিয়ান-এর সভাপতি ডাঃ বকুল পারেক এমন কথাই জানিয়েছেন। উল্লেখ্য, বায়ুদূষণের মাত্রা ক্রমশ বাড়তে থাকায় রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে এবার প্রথম আন্তর্জাতিক ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ দিবস পালন করা হয়। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা ছিল ভারতেরও।

সূত্রের আরও খবর, দিনটির গুরুত্বের কথা বিবেচনা করে দেশের ৭টি চিকিৎসক সংগঠন মিলিত প্রচেষ্টায় এই অনুষ্ঠান আয়োজন করে। ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি চিকিৎসকই শরীরের উপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করেছেন। এক্ষেত্রে বিশেষজ্ঞ-চিকিৎসকদের বক্তব্য, সারা পৃথিবীতে প্রায় ৭০ লক্ষ মানুষ দূষণের জেরে অকালে প্রাণ হারিয়েছেন। ভারতে এই মৃত্যুর সংখ্যা প্রায় ১২ লক্ষ। আবার নানাবিধ জটিল রোগের নেপথ্যে রয়েছে বায়ুদূষণ। এই বায়ুদূষণ কমিয়ে মানুষের স্বাস্থ্য ফেরানোর বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত বলেও জানান চিকিৎসক-বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *