কাবুলে শান্তি ফেরানো নিয়ে বৈঠক

Jalmay Khalilzad

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দিল্লিতে আফগান দূত। সূত্রের খবর, নয়াদিল্লিতে এলেন আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খালিজাদ। আবার করোনা প্রকোপের মধ্যেই মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের ডিরেক্টর লিসা কার্টিস। জানা গিয়েছে, কাবুলে শান্তি ফেরানো নিয়ে তাঁরা বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। উল্লেখ্য, আমেরিকা কীভাবে আফগানিস্তানে শান্তি ও সংহতি ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে, তা জানিয়েছেন মার্কিন কর্তারা। অন্যদিকে আফগানিস্তানের পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়ায় ভারতের ভূমিকার প্রশংসা করেছেন জালমে খালিজাদ, বিদেশ মন্ত্রক সূত্রে এমনটা জানানো হয়েছে। নয়াদিল্লির পক্ষ থেকে পাকিস্তানের নাম না করে আমেরিকাকে বলা হয়েছে, আফগানিস্তানে সন্ত্রাসবাদের স্বর্গ গড়ে ওঠা রুখতে কঠোর মনোভাব নেওয়া বিশেষ জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *