থার্মোকল বর্জ্য থেকে হেলমেট আবিষ্কার

Amrita Biswa University

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বর্জ্য থেকে হেলমেট। সূত্রের খবর, ওজনটা কম হলেও পলকা নয়। এটি মাথায় পরলে অস্বস্তিও হবে না বলে জানা গিয়েছে। এক্ষেত্রে সুরক্ষা মিলবে পুরো। থার্মোকল বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করে এমনই এক হেলমেট আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন ঝাড়গ্রামের বিজ্ঞানী শান্তনু ভৌমিক। সূত্রের আরও খবর, তামিলনাড়ুর কোয়ম্বত্তুরের অমৃতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণা করেন তিনি। তাঁর বক্তব্য, উপকরণ দিয়ে তৈরি একটি হেলমেটের ওজন হবে ৫০০ গ্রাম। সেটি ২ মিটার দূর থেকে ৬ কিলোগ্রামের আঘাতও সইতে সক্ষম। অন্যদিকে আরও জানা যায়, এই আবিষ্কারটি তিনি স্বামী বিবেকানন্দের নামে উৎসর্গ করেছেন। এরপর আবিষ্কারের পেটেন্ট পাওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদনও করেছেন ওই বিজ্ঞানী। উল্লেখ করা যায়, ২০১৭ সালে সেনার জন্য হালকা ওজনের বুলেটপ্রুফ জ্যাকেট বানিয়ে সাড়া ফেলেছিলেন ঝাড়গ্রামের এই বিজ্ঞানী। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য থেকে কম খরচে আসবাব ও গৃহসজ্জার উপকরণ তৈরির পদ্ধতি আবিষ্কারের জন্য তিনি ইউনেসকো-র লিডারশিপ অ্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডও পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *