অনাবিল আনন্দ
01
স্বপ্ন অধরা অঙ্কিতা রায়নার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অঙ্কিতা রায়নার স্বপ্ন ভেঙে গেল। অস্ট্রেলীয় ওপেন টেনিসের মূলপর্বে খেলার স্বপ্ন অধরা থেকে গেল। সূত্রের খবর,যোগ্যতা অর্জন পর্বের ফাইনাল রাউন্ডে তিনি পরাজিত হলেন সার্বিয়ার ওলগা দানিলোভিচের বিরুদ্ধে। এই ভারতীয় তারকা পরাজিত হলেন ২-৬,৬-৩ ও ১-৬ ফলাফলে। ম্যাচের পর অঙ্কিতা জানিয়েছেন, নিজের পারফরম্যান্স নিয়ে খুশি। তবে একটু সতর্ক থাকতে পারলে মূলপর্বে খেলতে পারতাম।
