modi and xing pingBreaking News Others Politics 

অ্যাপ বন্ধের বদলাঃ ভারতকে টক্কর চিনের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারত-চিনের ৫৯টি অ্যাপ ব্যান করার পরই পদক্ষেপ নিল বেজিংও। সূত্রের খবর, সমস্ত ভারতীয় নিউজ চ্যানেল এবং মিডিয়া ওয়েবসাইটগুলি নিষিদ্ধ ঘোষণা করেছে চিন। এতদিন ভিপিএন-এর মাধ্যমে ভারতীয় চ্যানেলগুলির লাইভ টিভি দেখা সম্ভব হত। ভিপিএন-ও ব্লক করে রেখেছে চিন। সরকারি নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। সূত্রের আরও খবর, বেজিংয়ের ভারতীয় দূতাবাসের একটি সূত্র মারফৎ শুধুমাত্র আইপি টিভি-এর মাধ্যমে ভারতীয় টিভি চ্যানেলগুলি দেখা যাচ্ছে। প্রসঙ্গত, নিষিদ্ধ কোনও ওয়েবসাইট ভিপিএন-এর মাধ্যমে দেখা যায়। তবে এক্ষেত্রে জানা যায়, ভিপিএন যাতে কাজ না করে তার জন্য অ্যাডভান্সড ফায়ারবল তৈরি করেছে চিন। এর জন্য ভারতীয় ওয়েবসাইটই শুধু নয় বিবিসি এবং সিএনএন-এর মতো আন্তর্জাতিক খবরও বেছে বেছে সম্প্রচারিত করছে চিন। উল্লেখ্য, হংকং-এ চিন বিরোধী কোনও খবর এইসব সংবাদমাধ্যমগুলিতে দেখানো হলে তা ব্ল্যাক আউট হয়ে যায়। আবার চিন বিরোধী খবর দেখানো বন্ধ হলেই সংবাদমাধ্যমগুলির দেখা মেলে। লাদাখ সীমান্তে ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। এই আবহে সোমবার ভারত সরকার ব্যক্তিগত তথ্যের যুক্তিতে ও দেশের নিরাপত্তার খাতিরে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে।

Related posts

Leave a Comment