Armed Forces Medical ServicesOthers 

৩০০ মেডিক্যাল অফিসার নিচ্ছে আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শর্ট সার্ভিস কমিশনড অফিসার পদে ৩০০ তরুণ-তরুণীকে নিচ্ছে আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেস। প্রথম বা দ্বিতীয় বারের চেষ্টায় এমবিবিএস ফাইনাল পাশ করেছেন এমন ভারতীয় তরুণ-তরুণীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আর্মড ফাের্সে মেজর বা নেভি বা এয়ারফোর্সে সমতুল পদ পর্যন্ত পদোন্নতির সুযোগ আাছে।

শর্ট সার্ভিস কমিশনড অফিসার: শূন্যপদ ৩০০ (তরুণ ২৭০, তরুণী ৩০)। ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট ১৯৫৬ -এর অন্তর্গত প্রথম বা দ্বিতীয় সিডিউল অথবা তৃতীয় সিডিউলের পার্ট-টু -র অন্তর্গত মেডিক্যাল কোয়ালিফিকেশন থাকতে হবে এবং ইন্টার্ণশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। যাঁরা ইন্টার্ণশিপ করছিলেন তাঁদের ইন্টার্ণশিপ ৩০ জুনের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকা চাই। ৩১-১২-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

প্রার্থিবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ৩১ অগস্টের পর ইন্টারভিউ হবে দিল্লিতে, এই ঠিকানায়: Army Hospital (R&R), Delhi Cavtt. দরখাস্তের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেবে অফিসার বোর্ড, সেপ্টেম্বরে।

ইন্টরভিউয়ে সফল প্রার্থীদের ডাক্তারি পরীক্ষা নেবে স্পেশ্যাল মেডিক্যাল এক্সামিনেশন বোর্ড। আনফিট হলে অ্যাপিল মেডিক্যাল বোর্ডে আবেদন করতে পারেন। ইন্টারভিউয়ের সময় বা প্রি-কমিশন মেডিক্যাল এক্সামিনেশন চলাকালীন গর্ভাবস্থা ধরা পড়লে অস্থায়ীভাবে আনফিট ঘোষণা করা হবে। ইন্টারভিউয়ের নম্বরের ওপর ভিত্তি করে তরুণ এবং তরুণীদের পৃথক মেধাতালিকা প্রস্তুত করা হবে। এনসিসি-এ সার্টিফকেটধারী হলে ২ নম্বর, এনসিস-বি সার্টিফিকেটধারী হলে ৩ নম্বর এবং এনসিসি-সি সার্টিফিকেটধারী হলে ৫ নম্বর পাবেন। মেডিক্যালি ফিট হলে মেধাতালিকা থেকে এসএসসি অফিসার কমিশনিংয়ের জন্য জয়েনিং ইনস্ট্রাকশন ইস্যু করা হবে। আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেসে মেডিক্যাল অফিসারের পদে কাজ করতে হবে দেশের মধ্যে বা বাইরে আর্মি, নেভি বা এয়ারফোর্সে। মাইনে ৬১,৩০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা। সফল রেজিস্ট্রশনের পর ইন্টারভিউয়ের কললেটার অনলাইনে পাবেন।

নবাগতদের ক্ষেত্রে সিভিল এন্ট্রিতে মেয়াদ ৫ বছর। এসএসসি অফিসাররা ডিপার্টমেন্টাল পার্মানেন্ট কমিশনের জন্য আবেদন করতে পারেন।

অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। দরখাস্ত সাবমিট করা শেষ হলে ফি দেবেন অনলাইনে নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমে। ফি পেমেন্ট করে অনলাইন পেমেন্ট রেজিস্ট্রেশন নম্বর লিখে রাখবেন। পরে প্রয়োজন হবে।

দরখাস্ত করবেন অনলাইনে, ওয়েবসাইটের “NEW REGISTRATION” button -এ ক্লিক করে ১৬ অগস্টের মধ্যে। রেজিস্ট্রশন করলে রেজিস্ট্রশন নম্বর পাবেন। এটি পরে প্রয়োজন হবে।দরখাস্ত করার সময় পাসপোর্ট মাপের ছবি (জেপিইজি ফর্ম্যাটে, ১০০ কেবি সাইজের মধ্যে) এবং আধার কার্ড-সহ যাবতীয় প্রমাণপত্রের স্ক্যান আপলোড করতে হবে।

বিজ্ঞপ্তি এবং নতুন তথ্য পাবেন ওয়েবসাইটে। অনলাইন দরখাস্ত করায় কোনও সমস্যা হলে কাজের দিন সকাল ১০টা থেকে দুপুর ২টোর মধ্যে ফোন করতে পারেন এই নম্বরে: ০১১-২৩০৯৩৭৪০। বিস্তারত তথ্য পাবেন ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment