আসানসোল-বালীগঞ্জ উপনির্বাচনের জোর তৎপরতা

new and election

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৷ নির্বাচনের ফল ঘোষণা হবে ১৬ এপ্রিল ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন,আসানসোল লোকসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা আর বালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়।

অন্যদিকে দুই কেন্দ্রের উপনির্বাচনে পরিচালন কমিটি ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব। আসানসোলের দায়িত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্জুন সিং, ইনচার্জ জ্যোতির্ময় মাহাতো, কো-ইনচার্জ বিদ্যাসাগর চক্রবর্তী। আবার বালিগঞ্জ কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ জগন্নাথ সরকারকে । সঙ্গে রয়েছেন সঞ্জয় সিং, সোমনাথ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অশোক দিন্দা।

উল্লেখ করা যায়, আসানসোল ও দক্ষিণ কলকাতা নেতৃত্বের সঙ্গেবিজেপি রাজ্য দফতরে নির্বাচনী বিষয় নিয়ে বৈঠকে রয়েছে। আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে জিতেন্দ্র তেওয়ারি এবং লোকনাথ চট্টোপাধ্যায়ের নাম। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *