পুজোর আগেই ইনসেনটিভ পাবেন আশাকর্মীরা

Asha Worker

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৫৪ হাজার আশাকর্মীকে দেওয়া হবে দ্বিতীয় দফার ইনসেনটিভ। সূত্রের খবর, করোনাজনিত পরিস্থিতিতে আশাকর্মীরা নিচুতলায় প্রতিকূল অবস্থার মধ্যেও নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁদের এই প্রয়াসের প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করলেও তাঁদের ইনসেনটিভ বন্ধ করে দেওয়া হয়েছিল বলে খবর। এই সংক্রান্ত বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের বিভিন্ন প্রান্তের আশাকর্মীরা।

সূত্রের আরও খবর, পুজোর পূর্বেই তাঁদের দ্বিতীয় দফার ইনসেনটিভ দেওয়ার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে আরও ৩ মাসের ইনসেনটিভ তাঁদের দেওয়া হবে। যার ফলে উপকৃত হবেন ৫৪ হাজার ২১০ জন আশাকর্মী। এ বিষয়ে আরও জানা যায়, আশাকর্মীদের জন্য ১৬ কোটি ২৬ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করেছে সরকার। আশাকর্মীরা এই খবরে খুশি বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সেক্রেটারি এই নির্দেশিকা জারি করে। স্বাস্থ্য দপ্তরের ওই নির্দেশিকা প্রতিটি জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, প্রতিটি জেলার ডেপুটি ও সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও ন্যাশনাল হেলথ মিশন প্রকল্পের জেলা অ্যাকাউন্টস ম্যানেজারের কাছে পৌঁছবে বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *