এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ঋণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি) রাজ্যের জন্য ৫ কোটি আমেরিকান ডলার ঋণ মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সূত্রের খবর, কর্মদক্ষতা বৃদ্ধি, সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনায় রাজ্যকে এই ঋণ দেওয়া হয়েছে। এক্ষেত্রে এডিবি সূত্রে আরও জানা গিয়েছে, সাড়ে ৩ লক্ষ মার্কিন ডলারের অনুদান ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (আইএফএমএস) এবং সামাজিক ক্ষেত্রে সংস্কারের কাজে ব্যবহার করা যাবে।

