তৎপরতা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে

Asoni Cyclone-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দ্বীপপুঞ্জে তৎপরতা চলেছে। নিম্নচাপের রূপ নিয়েছে ‘অশনি’। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, বছরের প্রথম ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এ বিষয়ে আরও বলা হয়েছে, সম্ভাবনা রয়েছে বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হওয়ার। মৌসম ভবন সূত্রে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ এলাকাটি স্পষ্ট নিম্নচাপ হয়ে উঠেছে। মৌসম ভবনের পূর্বাভাস, পরবর্তী সময়ে তা আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এক্ষেত্রে বলা হয়েছে, কার নিকোবর থেকে প্রায় ১৪০ কিলোমিটার উত্তরে ও পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থান। উল্লেখ করা যায়, ১৯০১ সাল থেকে রেকর্ড করা শুরু হওয়ার পর মার্চ মাসে বঙ্গোপসাগরে মাত্র ৬টি ঘূর্ণিঝড় নথিভুক্ত করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *