পৃথিবীর দিকে ধেয়ে আসছে- “অ্যাস্ট্রোনয়েড ২০২০ এনডি”

Astroid 2020 ND.jpeg

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশালাকার গ্রহাণু। সূত্রের খবর, পৃথিবীর দিকে ধেয়ে আসা এই গ্রহাণুর নাম- “অ্যাস্ট্রোনয়েড ২০২০ এনডি”। আগামী ২৪ জুলাই এটি পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে বলে জানা গিয়েছে। অন্যদিকে ঝুঁকির সম্ভাবনা থাকায় এই গ্রহাণুটিকে নিয়ে সতর্কতা জারি করল মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ওই সংস্থা সূত্রের খবর, “অ্যাস্ট্রোনয়েড ২০২০ এনডি” ১৭০ মিটার লম্বা। এর গতিবেগ ঘন্টায় ৪৮ হাজার কিলোমিটার। এ প্রসঙ্গে আরও জানা যায়, আগামী ২৪ জুলাই এই গ্রহাণু পৃথিবীর ০.০৩৪ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস দূরত্বের মধ্যে চলে আসবে। যা ৫ লক্ষ ৮৬ হাজার ৩২৮ কিলোমিটার। এক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা থাকছে বলে সতর্ক করেছে মার্কিন মহাকাশ সংস্থাটি। উল্লেখ করা যায়, নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে কোনও গ্রহাণু থেকে ঝুঁকির সম্ভাবনা থাকছে কি না, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন বিজ্ঞানীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *