Rajya_SabhaBreaking News Politics 

৯ আগস্ট রাজ্যসভার উপনির্বাচন – ঘোষণা কমিশনের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যসভার ফাঁকা আসনে উপনির্বাচন ৯ আগস্ট। এই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী। তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেন তিনি। দীনেশ ত্রিবেদী ইস্তফা দেওয়ায় শূন্য হয় রাজ্যসভার আসন। আগামী ৯ আগস্ট পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ওই আসনে ভোটগ্রহণ হবে বলে জানা যায়।

দীনেশ ত্রিবেদী-র ২০২৬ সাল পর্যন্ত সাংসদ হিসেবে মেয়াদ ছিল। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ জুলাই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২ আগস্ট। ৯ অগাস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলবে। সেই দিনই বিকেল ৫টায় ভোট গণনা হবে বলে জানা যায়।

Related posts

Leave a Comment