মিমি-আবিরের নতুন ছবি ‘আলাপ’: ভ্যালেন্টাইন্স ডে’তে নতুন ছবির ঘোষণা!
গত বছর পুজোয় ‘রক্তবীজ’-এ অ্যাকশনে মাতিয়েছিলেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। এবার ফাগুনের হাওয়ায় তাদের প্রেমের ‘আলাপ’ শোনা যাবে। প্রযোজক সংস্থা সুরিন্দর ফিল্মস ও পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী এই জুটিকে নিয়ে নতুন ছবি নির্মাণ করছেন। সরস্বতী পুজোর দিন এবং ভ্যালেন্টাইন্স ডে’র শুভ সন্ধিতে এই প্রেমের ছবির ঘোষণা করা হয়েছে। ‘আলাপ’ রোমান্টিক কমেডি ঘরানার ছবি। চিত্রনাট্য…
