Entertainment 

প্রেম-টেম অত পোষায় না, একদম সোজা বিয়ে করে সংসার করব! জানালেন সৌমিতৃষা

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও পা রাখতে চলেছেন তিনি। ‘প্রধান’ ছবিতে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করছেন তিনি। সৌমিতৃষা আপাতত সিঙ্গল। তবে প্রেম করতে চান তিনি। তবে তাঁর প্রেমের নিয়মটা একটু অন্যরকম। তিনি হুট করে কারও সঙ্গে ডেটে যাওয়া পছন্দ করেন না। আগে ভালো করে বুঝে নিতে চান, সেই মানুষটা তাঁর জন্য উপযুক্ত কি না। সৌমিতৃষা বলেন, “আমি আগে দেখি মানুষটা আমার মতো কি না। তার মানসিকতা, তার ভাবনা, তার জীবনযাত্রা— সবকিছু মিলে কি না। তারপর সিদ্ধান্ত নিই।” সৌমিতৃষার স্বপ্নের পাত্র একজন ডাক্তার। তিনি বলেন, “আমার ডাক্তার…

Read More
Entertainment 

মল্লিকাদেবীর কেস নিয়ে তদন্ত করতে গিয়ে বিস্ফোরক সত্যি জানতে পারলো জগদ্ধাত্রী!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-তে নতুন মোড় নিয়েছে গল্প। মল্লিকাদেবীর গুলিবিদ্ধ হওয়ার পর জগদ্ধাত্রী তাকে দেখতে হাসপাতালে যায়। সেখানেই কৌশিকী জগদ্ধাত্রীকে জানায় যে, সে মল্লিকাদেবীর কেস নিয়ে কিছু তথ্য জানতে পেরেছে। কৌশিকী জানায় যে, মল্লিকাদেবী জালচক্রের গাড়িগুলো বের করার জন্যই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এই কথা শুনে রাজনাথ রেগে যায় এবং উৎসবকে শাসন করতে থাকে। কারণ রাজনাথ নিজেও জালচক্রের সাথে যুক্ত। উৎসব রাজনাথকে “শাট আপ” বলে সম্বোধন করে। এতে রাজনাথ আরও রেগে যায় এবং উৎসবকে অপমান করে। তখনই জগদ্ধাত্রী এসে উৎসবকে রক্ষা করে। জগদ্ধাত্রী মনে করে, পুরোহিত মশাই সত্যি কথা বলছে…

Read More
Entertainment 

জগদ্ধাত্রীকে ঘিরে ষড়যন্ত্রের জাল! কী হবে এবার?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর নতুন পর্বে দেখা যায়, জগদ্ধাত্রী অর্থাৎ জ্যাস রহস্যের জালভেদ করতে গিয়ে মল্লিকা দেবী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে দেখতে গিয়ে সেখানে উপস্থিত হন জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী মনে করেন, এই পুরোহিত মশাই সত্যি কথা বলছেন না। তিনি তার কাছ থেকে কথা বার করার জন্য সব রকম চেষ্টা করছেন। কিন্তু পুরোহিত মশাই কিছুতেই কথা বলছেন না। অন্যদিকে, মুখার্জি পরিবারের চড়ুইভাতের নাম করে দেবো আবারো ষড়যন্ত্র করছে। জগদ্ধাত্রী সেটা ধরে ফেলেন এবং দেবুকে জানান। দেবু জানান, চড়ুইভাতের মূল টার্গেট জগদ্ধাত্রী এবং কৌশিকী। আসন্ন পর্বে দেখা যাবে, জগদ্ধাত্রী কীভাবে…

Read More
swamiji and sarada Education Lifestyle Others 

মহামানবের সাক্ষাৎ জগদম্বা

স্বামীজি এক বিস্ময়। এক মহা আশ্চর্য পুরুষ। সব মিলিয়ে এক মহামানব। চাহনিতে ভক্তি জোগায়। চলায় কথা বলায় জেগে ওঠে মানুষ। স্বামীজির বাণী আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাঁর উপদেশ লোকের মুখে মুখে ঘোরে। স্বামীজির অনেক কিছুই স্মরণে রেখেছি আমরা । ১৮৯৩ সালের ৩০ জুলাই তিনি শিকাগো পৌঁছেছিলেন। ১২ জানুয়ারি তাঁর জন্মদিবস যুব-দিবস হিসেবে পালিত হয়। তাঁর মতাদর্শে বহু মানুষ দীক্ষিত। স্বামীজি বলে গিয়েছেন,ভালোবাসা ও স্বাধীনতাই উন্নতির প্রধান দুটি শর্ত। স্বামীজি সবসময় যথার্থ মানুষ-গড়ার কথা বলতেন। স্বামীজির মুখে শোনা গিয়েছে, “আমি এই শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ছেড়ে দিতে পারি কিন্তু কাজ থেকে বিশ্রাম নেব না। যতদিন না মানুষ সেই চরম একত্বে উপনীত হয়, ততদিন সর্বত্র আমি মানুষের মনে প্রেরণা জোগাতে থাকব।”

Read More
sunrise-6 Lifestyle Others 

সুপ্রভাত

আজ শনিবার ১৯ মাঘ ১৪৩০; ই: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ জন্মদিনঃপ্রভাতকুমার মুখোপাধ্যায়অতীন্দ্রনাথ বসু তিথিঃ কৃষ্ণ অষ্টমী, দুপুর ১২:২৬ পর্যন্ত, পরে কৃষ্ণ নবমী;বিশাখা নক্ষত্র, রাত্রি ০৩:০৭ পর্যন্ত, পরে অনুরাধা নক্ষত্র;জন্মরাশি: তুলা, রাত্রি:৫০ পর্যন্ত, পরে বৃশ্চিক রাশি। সূর্যোদয়: সকাল ০৬:১৮/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:২২(সূর্য্যসিদ্ধান্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৪:০৮; রাত-০৪:১৩ভাটা আরম্ভ:- দিন-০৮:৫৮; রাত-০৯:০৩ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ: ৫৯%বায়ু প্রবাহের সর্বাধিক গতি: ১০ কিমি/ঘন্টাপরিষ্কার আকাশ। (সংকলিত)🌹🙏🙏🙏🌹

Read More
Horoscope Lifestyle Others 

আজকের রাশিফল

শনিবার ১৯ মাঘ ১৪৩০; ই: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ♈/মেষ (Aries): এমন একটি দিন যেখানে আরাম করা সম্ভব হয়ে উঠবে। দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে গিয়ে থাকলে আজ অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। মুগ্ধকারী স্বভাব ও আনন্দদায়ক ব্যক্তিত্ব নতুন বন্ধু তৈরি ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সাহায্য করবে। শুভ সংখ্যা: ২ ♉/বৃষ (Taurus): দানি মনোভাব গোপন আশীর্বাদ হয়ে উঠতে পারে। অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে আর্থিক সংকট দেখা দিতে পারে। কদাচিৎ সাক্ষাৎ হয় এমন ব্যক্তিদের সাথে যোগাযোগের জন্য ভালো দিন। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। আজ নিজের জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে।…

Read More
Entertainment 

বড় পর্দায় ফিরছে মিঠুন-দেবশ্রী জুটি! নেপথ্যে সোহম ও পথিকৃৎ

বুধবার থেকে শুরু হয়ে গেল পথিকৃৎ বসু পরিচালিত ‘শাস্ত্রী’ ছবির শুটিং। এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি। ছবিটিতে মিঠুন অভিনয় করবেন একজন জ্যোতিষীর চরিত্রে। দেবশ্রী অভিনয় করবেন তাঁর স্ত্রীয়ের চরিত্রে। এছাড়াও ছবিতে রয়েছেন সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য। সোহম চক্রবর্তীও এই ছবিতে একটি চরিত্রে অভিনয় করবেন। ছবির গল্পটি দেবারতি মুখোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে তৈরি। এই গল্পে জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের দ্বৈরথকে তুলে ধরা হবে। ছবির প্রযোজক সোহম চক্রবর্তী জানান, ছবিটি একটি…

Read More
Entertainment 

শুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পেলেন সৌমিতৃষা! তড়িঘড়ি ছুটতে হলো হাসপাতালে

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু শ্যুটিং ফ্লোরে গুরুতর আঘাত পেয়েছেন। বাঁ পায়ের বুড়ো আঙুলের নখ উঠে গেছে। এতে তিনি প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছেন। সৌমিতৃষা জানান, তিনি একটি ফটোশ্যুট করছিলেন। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা হড়কে যায়। তিনি বসে পড়েছিলেন বলে নখের উপর দিয়ে বিষয়টা গিয়েছিল। নখটা পুরো উঠে গিয়ে ঝুলছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা নখটা কেটে ফেলেন। ইনজেকশন দিয়ে অচেতন করে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়। সৌমিতৃষা বলেন, “মারাত্মক যন্ত্রণা হচ্ছে। ছোট থেকেই রক্ত দেখে আমার ভয় লাগে। হাসপাতালের এই সব মেটার পর সবাই আমাকে আগে কিছু খেয়ে নিতে বলেছে। টেনশনে,…

Read More
Entertainment 

অনির্বাণ, ঋত্তিক ও রুদ্রনীল একসঙ্গে! ছবি বানাচ্ছেন সৃজিত

টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কাজের প্রতি ঝোঁক যে কোনও দর্শকই লক্ষ্য করেছেন। বছরের শুরুতেই একের পর এক কাজের পরিকল্পনা করে চলেছেন তিনি। বর্তমানে দেব ও রুক্মিণী মৈত্রকে নিয়ে ‘টেক্কা’ ছবির শুটিংয়ে ব্যস্ত পরিচালক। মার্চ মাসে নতুন ফেলুদা সিরিজ় ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর শুটিংয়ে কাশ্মীরে পৌঁছে যাবেন তিনি। এদিকে ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে, নতুন একটি ছবির পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক। সৃজিতের এই নতুন ছবিতে থাকছেন টলিপাড়ার একঝাঁক তারকা। শোনা যাচ্ছে, ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য এবং রুদ্রনীল ঘোষ। নতুন তিন অভিনেতাকে নিয়ে চর্চা শুরু হয়েছে বলে, অনেকেই অনুমান…

Read More
Entertainment 

পরবর্তী সিনেমা রাজ চক্রবর্তীর সঙ্গেই, সৌমিতৃষার কথায় মিলল ইঙ্গিত

গত বছর জনপ্রিয় ধারাবাহিক “মিঠাই” শেষ হওয়ার পর থেকে সৌমিতৃষা কুণ্ডু ও রাজ চক্রবর্তীর মধ্যে ঘনিষ্ঠতার জল্পনা চলছে। সম্প্রতি রাজের একটি ছবিতে সৌমিতৃষার মন্তব্য নিয়ে আবারও জল্পনা উঠেছে। গত মঙ্গলবার রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায় উত্তরবঙ্গে রওয়ানা হন। কলকাতা এয়ারপোর্ট থেকে তারা বেশকিছু ছবি শেয়ার করেছিলেন। তার মধ্যে রাজের একটি ছবিতে সৌমিতৃষা লিখেছেন, “আরেহ বস!” টলিপাড়ার সঙ্গে যারা যুক্ত সকলেই জানেন, রাজের সেটে তাঁকে তাঁর টিম “বস” বলে ডাকে। তাই সৌমিতৃষার মুখেও “বস” শুনে উসকে উঠল একসঙ্গে কাজের জল্পনা।

Read More