sarada and pujaEducation Entertainment Others 

জীবনলীলায় সেবাকাজ

ভালো থাকুন নিজের জীবন নিয়ে। ভালোবাসতে শিখুন জীবনের সকল অপূর্ণতাকে। সুখ নামক অনুভূতিটাকে উপলব্ধি করুন। জরাজীর্ণ জীবন নিয়ে আক্ষেপ করবেন না। সুখের পেছনে নিরন্তর না ছুটে দুঃখকে লালন করতে শিখে যান। দুঃখকে যে ভালোবাসতে পেরেছে সেই পৃথিবীর একমাত্র সুখী মানুষ। তবে জনকল্যাণমূলক কাজ নিয়ে থাকবেন। কাজ ছাড়া জীবন চালানো ঠিক নয়। মা সারদা বলে গিয়েছেন,”কখনো চুপচাপ বসে থেকো না,কিছু না কিছু কাজ করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়,নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করে।”
অন্যদিকে জগৎকল্যাণে প্রবৃত্ত হলেই একটা ঝড় উঠতে থাকে। তবে মনে একটা অনুভব আসে। জগতে সকল সন্তানদের একদিন জগৎ ছাড়তে হয়। তাই শ্রীরামকৃষ্ণ একে অন্যের আশ্রয় করে থাকার কথা বলেছেন। দেবী সারদা জনকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর জীবনলীলায় সেবাকাজের প্রতি অপরিসীম গুরুত্ব পেয়েছে। সেই সেবা কাজে কতো কাণ্ড ঘটেছে। সেবার কাজ ফেলে রাখতে নেই বলেও তিনি বলেছেন। আমরা শ্রীরামকৃষ্ণ-সারদা ও স্বামীজির ভাব উপদেশ নিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করি। সাংসারিক তাপদগ্ধ মানুষেরা তাঁদের উপদেশ শুনে শান্তি পাই । (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment