shovan

isl final

একনজরে ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল

শনিবার আইএসএল ফাইনালে মুখোমুখি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু। আইপিএলের আদলে ভারতীয় ফুটবলে চালু হয় ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। জনপ্রিয় হয়ে উঠতে থাকে এই ফুটবল প্রতিযোগিতা। ২০১৪ সালে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। একনজর দেখে নেওয়া যাক আইএসএল-র ফাইনালে কোন কোন দল খেলেছে ও চ্যাম্পিয়ন হয়েছে।

Read More
kalpona chawla

স্মরণে কল্পনা চাওলা

১৯৬২ সালের ১৭ মার্চ কল্পনা চাওলার জন্ম। হরিয়ানার কারনালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচর ২০০৩ সালের ১ ফেব্রুয়ারি আকাশের বুকেই হারিয়ে গিয়েছেন। বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে ভষ্মীভুত হয়ে গিয়েছিল “কলম্বিয়া” মহাকাশযান। কল্পনা সহ ৬ মহাকাশচারী না ফেরার দেশে চলে গিয়েছেন।

Read More
sekh mujibur rahoman

শেখ মুজিবুর রহমান স্মরণে

১৯২০ সালের ১৭ মার্চ শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। ফরিদপুর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর জন্ম। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লিগ গঠন করা হলে তিনি হয়েছিলেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক। এরপর ১৯৫৩ সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। ১৯৫৪ ও ১৯৫৬ সালে তৎকালীন প্রাদেশিক সরকারের মন্ত্রিপরিষদের সদস্য হয়েছিলেন। ১৯৬৯ সালে ঢাকায় এক সমাবেশে তাঁকে “বঙ্গবন্ধু” উপাধি দেওয়া হয়েছিল। ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে এক জনসভায় তিনি পূর্ব বাংলার নামকরণ করেছিলেন বাংলাদেশ। ১৯৭১ সালের ৭ মার্চ এক ভাষণে “বঙ্গবন্ধু” স্বাধীনতার ডাক দিয়েছিলেন।

Read More
second round nikhat jarin

বিশ্ব বক্সিংয়ে জয় নিখাত-সাক্ষীর

বিশ্ব বক্সিংয়ে জয়ী নিখাত। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতের নিখাত জারিন। আজারবাইজানের ইস্মাইলোভা অনাখানিমকে পরাজিত করেছেন। ৫০ কেজি বিভাগের ম্যাচ দুই রাউন্ডে শেষ হয়ে যায়।

Read More
weather and 18 march

আবহাওয়ার খবর

কলকাতা সংলগ্ন জেলাগুলিতে মরশুমের প্রথম কালবৈশাখী দেখা গেল। তবে প্রভাব অনেকটাই কম। কলকাতা সংলগ্ন দমদমে ৬৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়েছে। হালকা বৃষ্টি হয়েছে। আকাশ মেঘলা।

Read More
sunrise-5

সুপ্রভাত

আজঃ শুক্রবার ০২ চৈত্র ১৪২৯; ই: ১৭ মার্চ ২০২৩ জন্মদিনঃ কল্পনা চাওলা তিরোধান দিবসঃ অনিল চট্টোপাধ্যায় তিথি: কৃষ্ণ দশমী, সকাল ১০:৪০পর্যন্ত, পরে কৃষ্ণ একাদশী;উত্তরাষাঢ়া নক্ষত্র;জন্মরাশি: ধনু, সকাল ০৭:১৪ পর্যন্ত, পরে মকর রাশি। সূর্যোদয়: ০৫:৪৭/ সূর্যাস্ত: ০৫:৪২(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৫:৪৪; রাত-০৫:৪৯ভাটা আরম্ভ:- দিন-১০:৩৪; রাত-১০:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা…

Read More
rabichandan and icc

শীর্ষে রবিচন্দন : উত্তরণ কোহলির

ফের শীর্ষে রবিচন্দন অশ্বিন। উত্তরণ ঘটল বিরাট কোহলির। আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে অসাধারণ বোলিংয়ের সুবাদে আইসিসি টেস্ট বোলিং তালিকায় এক নম্বরে উঠে এলেন। ৮৬৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। দু-নম্বরে নেমে গিয়েছেন ইংল্যান্ডের জেমস আন্ডারসন।

Read More
oscar and elephant

তথ্যচিত্রে হস্তী সংরক্ষণের গুরুত্ব

৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে গুনীত মোঙ্গা এবং কার্তিকী গঞ্জালভেস ইতিহাস রচনা করলেন। প্রথমবার স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগেদেশকে এনে দিলেন অস্কার শিরোপা। এই সাফল্যের পরই তামিলনাড়ুর মুদুমালাই থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে । হস্তিশাবক রঘু ও আম্মুকে দেখার প্রত্যাশা। “দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স” তথ্যচিত্রের বিশ্ব স্বীকৃতির জন্য এই দুই হস্তী শাবক এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। পর্যটকদের কাছেও আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশ ও দেশের বাইরে থেকেও পর্যটকদের ভিড় বাড়ছে। এই দুই হস্তী শাবকও অস্কার বিজয়ের নেপথ্যে রয়েছে।

Read More
gk and 16 march

জ্ঞানের আলো(সাধারণ জ্ঞান)

চাকরির যাবতীয় পরীক্ষা,কুইজ কম্পিটিশন বা বিভিন্ন রিয়ালিটি শো -তে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিষয়টির প্রতি গভীরতা ও আকর্ষণ না থাকলে সাফল্য লাভ করা যায় না। তাই নবরূপে নতুন আঙ্গিকে সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলে ধরা হল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রশ্ন-উত্তর। নজর রাখুন সাফল্য আসবেই ।

Read More
weather 16 march

আবহাওয়ার পূর্বাভাস দেখুন

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে রাজ্যে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টিরও খবর ছিল। দক্ষিণবঙ্গেও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলাতেই । পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার
সম্ভাবনা ।

Read More