hanuman jayantiOthers 

সাড়ম্বরে হনুমান জয়ন্তী

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : আগামী ৬ এপ্রিল হনুমান জয়ন্তী। প্রতি বছরই হনুমান জয়ন্তী দেশে সাড়ম্বরে পালিত হয়। নানা বিধি ও আচার মেনে ধর্মপ্রাণ মানুষরা পবনপুত্র হনুমানের পুজো করে থাকেন ৷ পণ্ডিত-পুরোহিত ও শাস্ত্র বিশেষজ্ঞরা বলে থাকেন,বজরঙ্গবলিকে সন্তুষ্ট করার জন্য মেটে সিঁদুরের পাতা সব থেকে ভাল পুজোর সামগ্রী ৷ পবনপুত্র হনুমানের কৃপায় জীবন সুন্দর হয়ে ওঠে এবং অপার কৃপা জীবনকে সুন্দর ও সুরক্ষিত করে তোলে।

পণ্ডিত-পুরোহিতদের পক্ষ থেকে বলা হয়েছে, হনুমান জয়ন্তীর দিনে বেশ কিছু প্রিয় সামগ্রী নিবেদন করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন ৷ বজরঙ্গবলিকে নিবেদন করা হয় লাড্ডু, কলা ও ছোলা। এইসব অর্পণ করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন ৷ এক্ষেত্রে সমস্ত বাধা বিপত্তি দূর হয়। পবনপুত্র হনুমান পছন্দ করেন লাল কাপড়, সিঁদুর, চামেলি বা জুঁইয়ের তেল ৷ এই সব সামগ্রীগুলি অত্যন্ত পছন্দ করে থাকেন পবনপুত্র হনুমান। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment