নয়া প্রজাতির বিভিন্ন প্রাণীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Indian_Garden_Lizard

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দেশে নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে ৩৬০টি নয়া-প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া গেল। জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, ‘অ্যানিমাল ডিসকভারিজ ২০১৯: নিউ স্পিসিস অ্যান্ড নিউ রেকর্ডস’ শীর্ষক নথিতে এই তথ্য তুলে ধরা হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের আয়োজিত এক অনুঠানে হাওড়ার বটানিক্যাল গার্ডেনে এই পুস্তকটি প্রকাশ করা হয়। এক্ষেত্রে জানা গিয়েছে, এই প্রাণীগুলির মধ্যে ১১৬ টি এমন প্রজাতি প্রাণী রয়েছে যাদের এই প্রথম ভারতের মাটিতে দেখা গেল। অন্যদিকে জেডএসআই-এর বিজ্ঞানীরা আরও ৪টি জীবাশ্ম ও ৪টি উপপ্রজাতির খোঁজ পেয়েছেন।
জেডএসআই সূত্রের আরও খবর, এই নতুন প্রজাতির মধ্যে মোট ২৯৪টি অমেরুদণ্ডী এবং ৭৪টি মেরুদণ্ডী প্রাণী রয়েছে। তারমধ্যে ৩৮টি নতুন মাছের খোঁজ পাওয়া গিয়েছে। এছাড়াও নতুন আবিষ্কৃত পাথরের খাঁজে বসবাসকারী এক উলেখযোগ্য প্রাণী হল গেকো বা তক্ষক। এছাড়াও আরও অনেক ধরণের বিরল প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *