নিম্নচাপে ‘বর্ষা বিদায়’ বিলম্ব

Rainy weather

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ উত্তর আন্দামানে ফের নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, উত্তর অন্ধপ্রদেশ উপকুল দিয়ে নিন্মচাপ স্থলভাগে প্রবেশ করবে।
এ বিষয়ে আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, এই নিম্নচাপ কতটা শক্তিশালী হয়ে কোনদিক থেকে কোনদিকে যাবে সে ব্যাপারে এখনও কিছু পূর্বাভাস পাওয়া যায়নি। এক্ষেত্রে আরও বলা হয়, বর্ষার বিদায়লগ্নে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হতে থাকলে তার অন্য প্রভাব পড়ে। এতে বর্ষার বিদায় নিতে দেরি হয় বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *