কংগ্রেসের নয়া সভাপতি মল্লিকার্জুন খাড়গে
কংগ্রেসের নয়া সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে ৷ পরাজিত হলেন শশী থারুর। এই পদে নির্বাচনে ভোট ৯৩১৫টি। শশী থারুর পেলেন মাত্র ১০৭২ ভোট । রীতিমতো বড় ব্যবধানে জয়ী হয়ে খাড়্গেই হলেন কংগ্রেসের নতুন সভাপতি ৷
কংগ্রেসের নয়া সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে ৷ পরাজিত হলেন শশী থারুর। এই পদে নির্বাচনে ভোট ৯৩১৫টি। শশী থারুর পেলেন মাত্র ১০৭২ ভোট । রীতিমতো বড় ব্যবধানে জয়ী হয়ে খাড়্গেই হলেন কংগ্রেসের নতুন সভাপতি ৷
মুর্শিদাবাদ জেলায় রয়েছে ৫১ সতীপীঠের অন্যতম পীঠস্থান কিরীটেশ্বরী মন্দির। নবাবের জেলায় এই পুজো ঘিরে ভক্ত-দর্শনার্থীদের ভিড় দেখা যায়। কালীপুজোর পূর্বেই সেজে উঠছে এই প্রাচীন মন্দির। স্থানীয় সূত্রের খবর, মা কিরীটেশ্বরী মন্দিরে দক্ষিণাকালী ধ্যানে পূজিতা হয়ে থাকেন। এ বিষয়ে স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, প্রতি নিশিরাতে মায়ের পুজো হয় এই মন্দিরে।
এমচেস রাপিড অনলাইন দাবার নকআউট পর্বে পৌঁছে গেলেন ভারতের তরুণ দাবাড়ু ডি গুকেশ। এরপর নকআউট পর্বে ১৬ বছর বয়সী গুকেশ খেলবে রিচার্ড রাপোর্টটের বিরুদ্ধে। অর্জুন ফের লড়াই করবে বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে।
১৮৭০ সালের ১৯ অক্টোবর মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেছিলেন। আইন অমান্য আন্দোলন,ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করেছিলেন তিনি।
বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগরে মহারাষ্ট্রের নিকটে সাইক্লোনিক হাওয়া বয়ে যাওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে বলে খবর ৷ আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নচাপ সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে ৷ তবে এই মুহূর্তে এর তীব্রতা ও গতিপথ পূর্বানুমান করা যাচ্ছে না বলেও জানানো হয়েছে ৷
আজঃ বুধবার ০১ কার্তিক ১৪২৯; ই: ১৯ অক্টোবর ২০২২ জন্মদিনঃমাতঙ্গিনী হাজরাসুব্রহ্মণ্যন চন্দ্রশেখর তিথি: কৃষ্ণ নবমী, দুপুর ১২:১৩ পর্যন্ত, পরে কৃষ্ণ দশমী;পুষ্যা নক্ষত্র, সকাল ০৭:২০ পর্যন্ত, পরে অশ্লেষা নক্ষত্র;জন্মরাশি: কর্কট। সূর্যোদয়: ০৫:৩৮/ সূর্যাস্ত: ০৫:০৪(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৫:৪৪; রাত-০৫:৪৯ভাটা আরম্ভ:- দিন-১০:৩৪; রাত-১০:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডি. সে.।বাতাসে…
বুধবার ০১ কার্ত্তিক ১৪২৯; ই: ১৯ অক্টোবর ২০২২ ♈/মেষ (Aries): নিজের অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মত সমর্থনের ফলে কাঙ্খিত ফলাফল পাওয়ার সম্ভাবনা। মাতৃকুল থেকে আর্থিক সুবিধা লাভের যোগ। যোগাযোগ এবং আলোচনা ঠিকমত কাজ না করায় শান্ত মেজাজ হারানোর আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ৬ ♉/বৃষ (Taurus): সন্তানরা পছন্দমত কাজ না করায় হতাশ হতে হবে। অযথা…
মশার উপদ্রব। ডেঙ্গির আতঙ্ক। বহু ক্ষেত্রে মশার বংশ ধ্বংস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। মশাবাহিত রোগের দাপাদাপি বাড়ছেই। প্রশাসনিক তৎপরতা বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তেই। একটা সময় “নেচার” পত্রিকায় প্রকাশ পেয়েছিল একটি গবেষণাপত্র।ওই গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছিল, মশাবাহিত রোগের বিকল্প উপায়ের সন্ধান। একদলপতঙ্গবিদের গবেষণায় মশাবাহিত রোগ প্রতিরোধ করার বিকল্প পদ্ধতির কথাও জানা যায়।
কার্লসেনকে পরাজিত করে নজির গড়লেন গুকেশ। কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে আলোড়ন ফেললেন। এমচেজ রেপিডে নবম রাউন্ডে কার্লসেনকে হারালেন ডোমারাজু গুকেশ। এ বিষয়ে গুকেশ তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছে,” ম্যাগনাস কার্লসেনকে হারানো সব সময়ই বিশেষ প্রাপ্তি। তবে নিজের খেলা নিয়ে আমি খুশি নই।”
অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপে ব্রাজিল ৫-০গোলে ভারতকে পরাজিত করল। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বিশ্বকাপের এ-গ্রুপের শেষ ম্যাচে বিধ্বস্ত করল ব্রাজিল। পরাজয়ের হ্যাটট্রিক করেই বিশ্বকাপ অভিযান সমাপ্ত করল অনিতারা।