লেন্ডল সিমন্সের অবসর ঘোষণা
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার লেন্ডল সিমন্স।
এশিয়ান গেমসের আয়োজন
আগামী বছর ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চিনের হাংঝৌ শহরে এশিয়ান গেমসের আয়োজন হবে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া সূত্রে এই খবর জানানো হয়েছে। উল্লেখ করা যায়, ১৯ তম এশিয়ান গেমস হওয়ার কথা ছিল এ বছরের ১০ থেকে ২৫ সেপ্টেম্বর। তবে চিনে করোনা আবহে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এশিয়ান গেমস পিছিয়ে যায়।
২১ জুলাই সমাবেশ ঘিরে তৃণমূলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে
২১ জুলাই সমাবেশ ঘিরে চলছে তৃণমূলের জোর প্রস্তুতি। ভার্চুয়ালি একাধিক রাজ্যের পেজে লাইভ দেখানো হবে সমাবেশের ঝলক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃতীয় বারের জন্য বাংলার ক্ষমতায় তৃণমূল। এখন সর্বভারতীয় স্তরে শক্তি প্রর্দশনে নজর তৃণমূলের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন, তৃণমূলের লক্ষ্য এখন কেন্দ্র থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। তাই বাংলার সীমানা ছাড়িয়ে ভিন রাজ্যে সংগঠন বিস্তারে মরিয়া তৃণমূল। ত্রিপুরা, অসম, মেঘালয় ও গোয়ায় আবারও সংগঠন বিস্তারে আসরে তৃণমূল।
বিশ্বে প্রথম চাঁদের মাটিতে
আপেলো-১১ মহাকাশ যান চাঁদে অবতরণ করেছিল আজকের দিনে। ১৯৬৯ সালের ২০ জুলাই বিশ্বের প্রথম মানুষ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নীল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন চাঁদের মাটিতে পদার্পণ করেছিলেন।
মা সারদার প্রয়াণ দিবস
শ্রীরামকৃষ্ণের সাধক-সঙ্গিনী ও রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী সারদা দেবী আজকের দিনে অমৃতলোকে যাত্রা করেছিলেন। ১৯২০ সালের ২০ জুলাই তাঁর প্রয়াণ দিবস। শ্রীমা নামে পরিচিত ছিলেন তিনি।
আজকের রাশিফল
বুধবার ০৩ শ্রাবণ ১৪২৯; ই: ২০ জুলাই ২০২২ ♈/মেষ (Aries): অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য সমালোচিত হওয়ার আশঙ্কা। নিজের অনুভূতিগুলি নিয়ন্ত্রণে রাখা এবং আত্মম্ভরিতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা প্রয়োজন। বিনোদন ও রূপচর্চায় বেশি খরচ করা উচিত হবে না। পিতার রুক্ষ আচরণ অসন্তুষ্ট করতে পারে। নিজের পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ৮ ♉/বৃষ…
সুপ্রভাত
আজঃ বুধবার ০৩ শ্রাবণ ১৪২৯; ই: ২০ জুলাই ২০২২ তিরোধান দিবসঃশ্রী শ্রী সারদাদেবীগীতা দত্তব্রুস লিবটুকেশ্বর দত্ত তিথি: কৃষ্ণ সপ্তমী, দুপুর ১২:৩২ পর্যন্ত, পরে কৃষ্ণ অষ্টমী;রেবতী নক্ষত্র, সন্ধ্যা ০৬:১২ পর্যন্ত, পরে অশ্বিনী নক্ষত্র;জন্মরাশি: মীন, সন্ধ্যা ০৬:১২ পর্যন্ত, পরে মেষ রাশি। সূর্যোদয়: ০৫:০৬/ সূর্যাস্ত: ০৬:১৮(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৩:২০; রাত-০৩:২৫ভাটা:- দিন-০৮:১০; রাত-০৮:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা…
মাতৃত্বের পরও বিশ্ব মিটের দ্রুততমা শেলি
চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নই। তাঁদের থামিয়ে রাখা যায় না। মেরি কম তিন সন্তানের মা হওয়ার পরও অলিম্পিকে পদক জয়ের লক্ষ্যে নেমেছেন। সানিয়া মির্জা মা হওয়ার পরও টেনিস ময়দানে। এবার জামাইকার ৫ বারের চ্যাম্পিয়ন স্প্রিন্টার শেলি অ্যানি ফ্রেজার নয়া নজির গড়লেন। মাতৃত্বের পরও বিশ্ব মিটের দ্রুততমার শিরোপা অর্জন করলেন তিনি।
ওরিগনে অনুষ্ঠিত মহিলাদের ১০০ মিটারে সেরা ৩৫ বছর বয়সী জামাইকার এই অ্যাথলিট।
হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস
আজকের দিনে প্রখ্যাত কথাকার হুমায়ুন আহমেদ প্রয়াত হয়েছিলেন। ২০১২ সালের ১৯ জুলাই তাঁর প্রয়াণ হয়। ঔপন্যাসিক,নাট্যকার,গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে তাঁর জনপ্রিয়তা ছিল। “মিসির আলি”,”হিমু”,”শুভ্র সমগ্র” সহ একাধিক সাহিত্য-সৃষ্টি রয়েছে।
