আজকের আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মেঘলা আকাশ দেখা যাবে। এই মুহূর্তে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আবারও বৃষ্টি হবে। কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ থেকে বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

