আজ আবহাওয়া
কলকাতায় রোদ ও মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে হালকা- মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে । আবহাওয়া দফতর সূত্রের খবর,মৌসুমী বায়ু প্রবেশ করলেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনও লক্ষণ নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় একই থাকবে।
সুপ্রভাত
আজঃ শুক্রবার ০২ আষাঢ় ১৪২৯; ই: ১৭ জুন ২০২২ তিরোধান দিবসঃ ঝাঁসীর রাণী লক্ষ্মী বাঈ তিথি: কৃষ্ণ তৃতীয়া, সকাল ১০:১৫ পর্যন্ত, পরে কৃষ্ণ চতুর্থী;উত্তরাষাঢ়া নক্ষত্র, দুপুর ০২:২৪ পর্যন্ত, পরে শ্রবণা নক্ষত্র;জন্মরাশি: মকর। সূর্যোদয়: ০৪:৫৫/ সূর্যাস্ত: ০৬:১৮(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-১২:০৮; রাত-১২:১৩ভাটা:- দিন-০৪:৫৮; রাত-০৫:০৩ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডি….
আজকের রাশিফল
শুক্রবার ০২ আষাঢ় ১৪২৯; ই: ১৭ জুন ২০২২ ♈/মেষ (Aries): কোন বন্ধু মুক্ত মানসিকতা এবং ধৈর্য্যশক্তির পরীক্ষা নিতে পারে। আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত। আজ অযথা আর্থিক ব্যয় না করে সঞ্চয় করা প্রয়োজন। লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছনো ঠিক…
লক্ষ্য রাষ্ট্রপতি নির্বাচন : অঙ্ক কষা শুরু
লক্ষ্য- রাষ্ট্রপতি নির্বাচন। তৎপরতা তুঙ্গে। রাষ্ট্রপতি পদপ্রার্থীর জন্য সমর্থন আদায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যমণি। বিজেপি বিরোধী শিবিরের সর্বসম্মত প্রার্থী বেছে নিতে নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক হল। ১৭টি দলের নেতা-নেত্রীরা বৈঠকে বসেছিলেন। হাজির ছিলেন না টিআরএস,এসএডি,আম আদমি পার্টি,বিজেডি,এসডিএফ সহ ওয়াইএসআর কংগ্রেস প্রভৃতি দলের প্রতিনিধিরা।
কোরিয়ার আইএসএসএফ শুটিং বিশ্বকাপে মেহুলি
কোরিয়ার আইএসএসএফ শুটিং বিশ্বকাপের দলে স্থান পেলেন বাংলার মেহুলি ঘোষ।
বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার করা হল। বিজেপির পক্ষ থেকে আবেদন করা হলে সাসপেনশন প্রত্যাহারের কথা জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ।
আচার্য প্রফুলচন্দ্র রায়ের প্রয়াণ দিবস
আজ ১৬ জুন। ১৯৪৪ সালের আজকের দিনে প্রয়াত হয়েছিলেন আচার্য প্রফুলচন্দ্র রায়।
