দেশের কনিষ্ঠতমপাইলট হয়ে নজির আয়েষার

AYESA AND AZIZ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশের কনিষ্ঠতম পাইলট হয়ে নজির গড়লেন আয়েষা আজিজ। সূত্রের খবর, মাত্র ২৫ বছর বয়েসে প্লেন চালানোর লাইসেন্স পেয়েছেন ওই কাশ্মীরী কন্যা। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ২০১১সালে মাত্র ১৫ বছর বয়েসে কনিষ্ঠতম স্টুডেন্ট পাইলট হিসাবে মিগ-২৯ যুদ্ধবিমান উড়িয়েছেন আয়েষা।
তিনি গ্রাজুয়েট হয়েছেন বম্বে ফ্লাইং ক্লাব থেকে। ২০১৭ সালে পেয়েছেন কমার্শিয়াল লাইসেন্স। এরপর আয়েষা আজিজ বিমান চালানোর অনুমতি পেয়েছেন। আয়েষা জানিয়েছেন, আসলে ছেলেবেলা থেকেই আমি বেড়াতে ভালোবাসি। বিমানে চড়ে ঘুরে বেড়াতে খুব ভালো লাগত। তখন থেকেই মনে মনে স্থির করেছিলাম,বড় হয়ে পাইলট হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *