বাজেট পেশের পর চাঙ্গা শেয়ার বাজার

SHARE AND BUDGET

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এই প্রথম ৫০ হাজারে থামল সেনসেক্স। সূত্রের খবর, বাজেট পেশের পর তৃতীয় দিনেও চাঙ্গা শেয়ার বাজার। গত দিন প্রথমবারের মতো বাজার বন্ধের সময় ৫০ হাজার অতিক্রম করল সেনসেক্স। অথনীতির বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ববাজারের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি রেখে ভারতের শেয়ার বাজারের চড়া গতি লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ করা যায়, একসময় ৪৫৮.০৩ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছে যায় ৫০,৫২৬.৩৯। পরবর্তীতে দিনের শেষে তা পৌঁছায় ৫০,২৫৫.৭৫ পয়েন্টে। শতাংশের হিসাবে এই বৃদ্ধি ০.৯২। পাশাপাশি জাতীয় শেয়ার সূচক নিফটির গতিও ঊর্ধ্বমুখী। ১৪২.১০ পয়েন্ট বেড়ে নিফটি থামে ১৪,৭৮৯.৯৫ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *