ব্যান্ডেল চার্চ বন্ধের সিদ্ধান্ত

Bandel Church-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বন্ধ ব্যান্ডেল চার্চ। করোনা আবহে প্রকোপ বেড়ে চলেছে। এর জেরে আবারও দরজা বন্ধ হল ব্যান্ডেল চার্চের। স্থানীয় সূত্রের খবর, বিকেলে চার্চের গেটে এই সংক্রান্ত বিষয়ে নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে। চার্চের ফাদার ফ্রান্সিস এ প্রসঙ্গে জানিয়েছেন, ফের করোনার প্রকোপ বাড়তে থাকায় চার্চ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, বিশেষ প্রার্থনার সময় করোনা-বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জন উপস্থিত থাকতে পারবেন। উল্লেখ করা যায়, গত ২০২০ সালে করোনা নিয়ন্ত্রণে লকডাউনের জেরে দর্শনার্থীদের জন্য বন্ধ করা হয়েছিল ব্যান্ডেল চার্চ। এরপর করোনা-বিধি মেনে চার্চের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *