হিন্দু বিধবাদের পক্ষে একটি ঐতিহাসিক রায় বাংলাদেশ হাইকোর্টে

Court

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হিন্দু বিধবারা স্বামীর কৃষি জমির অধিকারী, এমনই রায় বাংলাদেশ হাইকোর্টের। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম হিন্দু বিধবাদের পক্ষে একটি ঐতিহাসিক রায় দিয়েছে সেদেশের হাইকোর্ট। আদালত সূত্রের খবর, একটি মামলার রায় দানের ক্ষেত্রে আদালত জানিয়েছে, হিন্দু বিধবারা তাঁর স্বামীর কৃষিযোগ্য ও অ-কৃষিযোগ্য জমির অধিকার পাবেন। বাংলাদেশে পুরনো আইন অনুযায়ী, এতদিন পর্যন্ত হিন্দু বিধবারা কেবলমাত্র তাঁর স্বামীর ভিটের অধিকারী হতে পারতেন। এবার থেকে ভিটে-মাটির উভয়ের অধিকার পেতে চলেছেন হিন্দু বিধবারা। এমনকী নিজের জীবদ্দশায় ওই জমি বিক্রিও করতে পারবেন তিনি। বাংলাদেশ হাইকোর্টের এই রায়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ হাইকোর্ট সূত্রের আরও খবর, ২০০৪ সালে খুলনার নিম্ন আদালতে মামলা করেছিলেন খুলনা জেলার বাসিন্দা জ্যোতিরিন্দ্রনাথ মণ্ডল। তিনি নিজের বৌদি গৌরী দেবীর বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন। এক্ষেত্রে কারণ ছিল, স্বামী অভিমুন্য মণ্ডলের মৃত্যুর পর গৌরী দেবীর নামে সব জমির রেকর্ড ছিল। অভিযোগ, বৌদিকে তাঁর অধিকার থেকে বঞ্চিত করার জন্য আদালতে গিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। এরপর নিম্ন আদালত গৌরী দাসের পক্ষেই রায় দেয়। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান জ্যোতিরিন্দ্রনাথ। হাইকোর্ট পরে নিম্ন আদালতের রায়কে বহাল রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *