আর্থিক সঙ্কটে বার্সেলোনা ক্লাব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সম্প্রতি বার্সেলোনা ছেড়েছেন লিওনেল মেসি। তাঁর বর্তমান ক্লাব প্যারিস সাঁ জারমাঁ। আর্জেন্টিনার এই তারকা ফুটবলার সরে গেলেও আর্থিক সঙ্কট থেকে মুক্ত হতে পারেনি বার্সেলোনা ক্লাবটি। আর্থিক সঙ্কটের কারণে নতুন মরসুমে ফুটবলারদের বেতনের পরিমাণ বিপুল মাত্রায় হ্রাস করা হয়েছে। এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন জেরার পিকে। কম বেতনে খেলার ব্যাপারে সম্মতি দিয়েছেন মেম্ফিস দেপাই। এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া, ক্লাবের স্বার্থে তিনি এই প্রস্তাবে রাজি হয়েছেন।

