বাসমতী চাল নিয়ে ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাসমতী চাল নিয়ে ভাবনা। সূত্রের খবর, ইউরোপীয় ইউনিয়নে বাসমতী চাল-কে ভারতীয় পণ্য হিসেবে নথিভুক্ত করানোর চেষ্টা করছে ভারত। উল্লেখ করা যায়, বাসমতী নিজেদের পণ্য দাবি করে মামলা করেছে পাকিস্তান। এক্ষেত্রে আরও জানা যায়, কোনও পণ্যকে আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য হিসেবে নথিভুক্ত করানোর জন্য সংশ্লিষ্ট দেশকে আগে ওই পণ্যকে নিজেদের বাজারে স্থানীয় পণ্য হিসেবে স্বীকৃতি দিতে হবে। তবে পাকিস্তানে বাসমতী চাল এখনও সে দেশের দেশীয় পণ্য হিসেবে নথিবদ্ধ হয়নি বলে জানানো হয়েছে।

