করোনা বিধি-নিষেধ মেনে আজ খুলে গেল বেলুড়মঠ

balur math and open 4

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ থেকে খুলে যাচ্ছে বেলুড় মঠ। ভক্ত ও দর্শনার্থীদের জন্য করোনা বিধি-নিষেধ বলবৎ থাকছে। যাবতীয় নিয়ম মেনে মঠের ভিতরে যাওয়ার অনুমতি মিলবে। ১৮ আগস্ট বুধবার সকালে খুলে গেল বেলুড়মঠ। মঠ সূত্রের খবর, করোনা ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র বা ৭২ ঘন্টার মধ্যে কোভিড পরীক্ষার রিপোর্ট সঙ্গে রাখলে মঠে প্রবেশ করতে পারবেন।

উল্লেখ করা যায়,এ বছর গুরু পূর্ণিমার দিন একদিনের জন্য বেলুড় মঠ খোলা হয়। বেলুড় মঠের পক্ষ থেকে একটি ভিডিওবার্তায় জানানো হয়েছে, আগামী ১৮ অগাস্ট থেকে বেলুড় মঠের দরজা খুলে যাচ্ছে ভক্ত ও দর্শনার্থীদের জন্য । সকাল ৮টা থেকে বেলা ১১ টা এবং বিকেল ৪টে থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ । এক্ষেত্রে দর্শনার্থীদের সব রকম সরকারি কোভিড বিধি মানতে হবে। ফেস মাস্ক পরা, থার্মাল গান পরীক্ষা , স্যানিটাইজার ব্যবহার ও সঠিক শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *