satyarup and carona effectOthers 

করোনাকালে রোগীদের পাশে এভারেস্ট জয়ী বাঙালি পর্বতারোহী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার করোনা জয়ে রোগীদের পাশে দাঁড়াচ্ছেন সত্যরূপরা। জয় করেছেন এভারেস্টের চূড়া। “সেভেন মাউন্টেনিয়ার” হিসেবে বাঙালির গর্ব সত্যরূপ সিদ্ধান্ত। করোনা সময়কালীন সময়ে চারিদিকে অক্সিজেনের অভাব চলছে। “অক্সিজেন অন হুইলস”প্রজেক্ট শুরু করেছেন তাঁরা।

কোভিড আতঙ্ক গোটা দেশে। জেরবার পরিস্থিতি আমাদের রাজ্যেও। আক্রান্ত কয়েক হাজার মানুষ। আক্রান্তদের পাশে এগিয়ে এসেছেন বেশ কিছু তারকাও। জনপ্রিয় অভিনেতা- অভিনেত্রী ও তারকা ক্রিকেটাররাও সামিল হয়েছেন এই সময়ে । সৌরভ গঙ্গোপাধ্যায়, যীশু সেনগুপ্ত ও দেব থেকে শুরু করে অনেকেই করোনা রোগী ও তাঁদের পরিবার-পরিজনদের পাশে দাঁড়িয়েছেন। সেফ হোম বা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে চলেছেন অসহায় মানুষের দরজায় । এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন এভারেস্ট জয়ী বাঙালি পর্বতারোহী সত্যরূপ এবং রুদ্রপ্রসাদ হালদাররা।

কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং লিভার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গত ৭ মে “অক্সিজেন অন হুইলস” প্রজেক্ট শুরু করলেন তাঁরা। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারও। দুটি অ্যাম্বুলেন্স সর্বক্ষণ পৌঁছে যাচ্ছে মানুষের দুয়ারে। এক্ষেত্রে থাকছে অক্সিজেন কন্সেন্ট্রেটর এবং কোভিড রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার সহ নানা সরঞ্জাম।

করোনার আবহে উপকৃত হচ্ছেন অনেক মানুষ। সত্যরূপ সিদ্ধান্ত জানিয়েছেন, “আমরা প্রায় ২১টি কন্সেন্ট্রেটর নিয়ে শুরু করেছিলাম। চাহিদার তুলনায় যোগান কম। কল এসেছে প্রায় ৬ হাজার। তবে তার মধ্যে এমারজেন্সি কেস বেছে নিয়ে আমরা আমাদের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। অক্সিজেন স্যাচুরেশন নব্বইয়ের নিচে নেমে গেলে তখন প্রথম দরকার অক্সিজেন এবং হসপিটালাইজেন। আমরা চাইছি রোগীর পরিবার যাতে অন্তত অক্সিজেনের বিষয়টিতে নিশ্চিন্ত হতে পারে। সেক্ষেত্রে হাসপাতালে নিয়ে যেতে অনেকটাই সুবিধা হয়।”

এ বিষয়ে সত্যরূপের আরও প্রতিক্রিয়া,“অনেক জেলা থেকেও ফোন করে সাহায্য চাইছেন। সেই কারণেই আমরা ঠিক করেছি অন্তত ৮-১০টি জেলাতে আগামী রবিবার থেকে এই প্রোজেক্ট শুরু করব। যার মধ্যে রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং তেমনি থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান প্রভৃতি জেলাও।”

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment