bihar and nitishOthers Politics 

বিহারের বর্তমান আবহে নীতীশ কুমার কি মুখ্যমন্ত্রীত্ব পাবেন, জল্পনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:১২৫টি আসন নিয়ে বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ। একক বৃহত্তম আরজেডি বা তেজস্বী যাদবের দল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,আরও একবার বিহারে সরকার গড়তে চলেছেন এনডিএ। বিহারের বর্তমান আবহে নীতীশ কুমার কি মুখ্যমন্ত্রীত্ব পাবেন, তা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে।
সূত্রের খবর,২৪৩ টি আসনের বিহার বিধানসভার মহারণ সমাপ্ত। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিহারের মসনদে বসতে চলেছে এনডিএ। বিহারে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আরজেডি। অন্যদিকে এনডিএ-তে নীতীশের দলকে পিছনে ফেলে বড় শরিক হিসেবে ওঠে এসেছে বিজেপি। এই আবহে নীতীশ কুমার কি আবারও মুখ্যমন্ত্রীত্ব পাবেন, তা নিয়ে জোর চর্চা চলছে বিহার জুড়ে।
ভোট গণনা পর্বে টানটান উত্তেজনার মধ্যে প্রায় মধ্য রাতে বিহার ভোটের সম্পূর্ণ ফল বের হয় । তাতে লক্ষ্য করা গিয়েছে, বিধানসভা গড়ার জন্য প্রয়োজনীয় ১২২ টি আসন সংখ্যা জোগাড় করতে সফল হয়েছে এনডিএ। তাঁদের প্রাপ্ত মোট আসন সংখ্যা ১২৫। মহগঠবন্ধন পেয়েছে ১১০টি আসন। নির্বাচনের ফল বের হওয়ার পর আরজেডি-কংগ্রেসের অভিযোগ, অনেক জায়গায় পেশিশক্তি প্রয়োগ করে ফলপ্রকাশ করা হয়েছে গণনা শেষ না করেই।

Related posts

Leave a Comment