৪৬৩৮ অ্যাসিস্যান্ট প্রফেসর নিচ্ছে বিহার স্টেট ইউনিভার্সিটি সার্ভিস কমিশন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট প্রোফেসরের পদে ৪৬৩৮ জনকে নিচ্ছে বিহার স্টেট ইউনিভার্সিটি সার্ভিস কমিশন। নিয়োগ হবে বিহারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, রেগুলারে, ৫২টি বিষয়ের শূন্যপদে। সংশ্লিষ্ট বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন।
অনলাইন দরখাস্ত পূরণ করবেন ২ নভেম্বরের মধ্যে। সঠিকভাবে পূরণ করা দরখাস্ত সাবমিট করা হয়ে গেলে অনলাইন দরখাস্তের প্রিন্ট নেবেন। সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স। এবার এমনভাবে রেজিস্টার্ড পোস্ট/ স্পীড পোস্টে পাঠাবেন যেন তা পৌঁছয় ২৪ নভেম্বরের মধ্যে। এই ঠিকানায়: Bihar State University Service Commission, 8th Floor, Bihar School Examination Board, Academic Building, Buddha Marg, Patna-01. ওয়েবসাইট – http://bsusc.bihar.gov.in
বিষয় ও শূন্যপদ:– অ্যারাবিক: শূন্যপদ ২টি, ইংলিশ: শূন্যপদ ২৫৩টি, উর্দু: শূন্যপদ ১০০টি, পার্সিয়ান: শূন্যপদ ১৪টি, মৈথিলি: শূন্যপদ ৪৩টি, সংস্কৃত: শূন্যপদ ৭৬টি, হিন্দি: শূন্যপদ ২৯২টি, ইতিহাস: শূন্যপদ ৩১৬টি, এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি/ কালচার/ এশিয়ান স্টাডিজ: শূন্যপদ ৫৫টি, হোম সায়েন্স: শূন্যপদ ৮৩টি, পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যান্ড পার্সোনেল ম্যানেজমেন্ট/ লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার: শূন্যপদ ১৮টি, জিওগ্রাফি: শূন্যপদ ১৪২টি, পলিটিক্যাল সায়েন্স: শূন্যপদ ২৮০টি, ইকোনমিক্স: শূন্যপদ ২৬৮টি, ফিলজফি: শূন্যপদ ৪২৪টি, সোশিওলজি: শূন্যপদ ১০৮টি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন: শূন্যপদ ১২টি, রুরাল ইকোনমিক্স: শূন্যপদ ৮টি, ফিজিক্স: শূন্যপদ ৩০০টি, কেমিস্ট্রি: শূন্যপদ ৩৩২টি, বটানি: শূন্যপদ ৩৩৩টি, ম্যাথমেটিক্স: শূন্যপদ ২৬১টি, জুলজি: শূন্যপদ ২৮৫টি, মিউজিক: শূন্যপদ ২৩টি, বাংলা: শূন্যপদ ২৮টি, এনভায়রণমেন্টাল সায়েন্স: শূন্যপদ ১০৪টি, কমার্স: শূন্যপদ ১১২টি, সাহিত্য: শূন্যপদ ৩১টি, ব্যাকরণ: শূন্যপদ ৩৬টি, জ্যোতিষ: শূন্যপদ ১৭টি, করমকাণ্ড: শূন্যপদ ৫টি, ধর্মশাস্ত্র: শূন্যপদ ৯টি, পূরাণ: শূন্যপদ ৩টি, দর্শন: শূন্যপদ ৯টি, আমবেদকর থট: শূন্যপদ ৪টি, অ্যানথ্রোপোলজি: শূন্যপদ ৫টি, জিওলজি: শূন্যপদ ৫টি, গান্ধীয়ান থট: শূন্যপদ ২টি, ল (আইন): শূন্যপদ ১৫টি, অঙ্গিকা: শূন্যপদ ৪টি, স্ট্যাটিস্টিক্স: শূন্যপদ ১৭টি, এডুকেশন: শূন্যপদ ১০টি, বায়ো-কেমিস্ট্রি: শূন্যপদ ৫টি, রুরাল স্টাডি: শূন্যপদ ১টি, ইলেক্ট্রনিক্স: শূন্যপদ ১২টি, পালি: শূন্যপদ ২২টি, প্রাকৃত: শূন্যপদ ১০টি, নেপালি: শূন্যপদ ১টি, রাশিয়ান: শূন্যপদ ৪টি, ভোজপুরি: শূন্যপদ ২টি এবং জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন: শূন্যপদ ২টি।
প্রত্যেকটি বিষয়ের একটি করে বিজ্ঞপ্তি নং আছে (যেমন – SL No. 1. অ্যারাবিক: বিজ্ঞপ্তি নং: AP-ARAB-01/20-21, SL No. 2. ইংলিশ: বিজ্ঞপ্তি নং: AP-ENGL-02/20-21, …………… SL No. 52. জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন: বিজ্ঞপ্তি নং: AP-JOUR-51/20-21)। আরও বিস্তারিত তথ্য পাবেন http://bsusc.bihar.gov.in ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগ ইন ||

