Bihu Utsav-1Others 

বর্ষার আবহাওয়া সরিয়ে বিহুর সূচনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিহু শুরু হতে থেমে গেল বৃষ্টি। আনন্দে গুয়াহাটিবাসী। করোনা আবহের জেরে ২ বছর বিহু পালন বন্ধ ছিল। এ বছর করোনার প্রকোপ নেই। বিধি-নিষেধ সেভাবে নেই। তবে বর্ষা নিয়ে উদ্বেগ ছিল। স্থানীয় সূত্রের খবর, লতাশিলের মাঠ আর পাশে জাজেস ফিল্ডে মুকলি বিহুর ঢাকে কাঠি পড়তেই জলভরা মেঘ সরে যায়। বদলে গেল আবহাওয়া। রোদ আর লালে-মুগায় ঝলমলিয়ে উঠল শহর। গরু বিহুর দিন মুকলি বিহু, বিহু হসরি এবং পতাকা উত্তোলনের মাধ্যমে ১০ দিনব্যাপী বহাগ বিহু পালন শুরু হল।

স্থানীয় সূত্রের আরও খবর, ‘লাউ খা, বেঙেনা খা ও বছরে বছরে বাঢ়ি যা’- এই ছন্দে ভোর থেকেই জেলায় জেলায় মানুষ বৃষ্টি উপেক্ষা করেই গরু-মোষ স্নান করানো শুরু করেছেন। নতুন বছরে রঙালির মানুহ বিহু শুরু করে। লতাশিলের মাঠে পতাকা উত্তোলন করে আসামে বিহুর সূচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ বিষয়ে তাঁর মন্তব্য, ‘সমাজের ও মনের সব বিভাজন দূরে সরিয়ে, সংকীর্ণ ব্যক্তিস্বার্থ সরিয়ে রেখে বিহুর ঐতিহ্য ও পরম্মরা অক্ষুণ্ণ রাখতে হবে’।

Related posts

Leave a Comment