নয়া বিদেশসচিব বিনয়মোহন কোয়াত্রা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নয়া বিদেশসচিব। নেপালে কর্মরত ভারতের রাষ্ট্রদূত বিনয়মোহন কোয়াত্রা নতুন বিদেশসচিব হিসেবে নিযুক্ত হতে চলেছেন। হর্ষবর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি। উল্লেখ করা যায়, আগামী ৩০ এপ্রিল শ্রিংলার মেয়াদ শেষ হচ্ছে। বিনয়মোহন কোয়াত্রা ১৯৮৮ ব্যাচের আইএফএস। ওয়াশিংটন ও বেজিংয়ে ভারতীয় দূতাবাসে কাজ করেছেন। পাশাপাশি দীর্ঘ কর্মজীবনে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্বভার সামলেছেন।

