বিকল্প ও দূষণমুক্ত জ্বালানির গুরুত্ব বাড়ছে

Biogas Production

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জৈব গ্যাস উৎপাদনে জোর কেন্দ্রের। সূত্রের খবর, সস্তায় বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর কথা বলে আসছে কেন্দ্র। উল্লেখ করা যায়, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরুত্ব দিয়েছেন জ্বালানির আমদানি কমানোর দিকে। সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারিভাবে জানানো হয়েছে, শস্য-সহ বিভিন্ন জৈব উৎস থেকে গ্যাস তৈরির জন্য ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যে দেশে প্রায় ৫০০০টি কারখানা গড়ে তোলা হবে। এক্ষেত্রে লগ্নি হবে প্রায় ২ লক্ষ কোটি টাকা। সূত্রের আরও খবর, কারখানাগুলিতে বছরে ১.৫ কোটি টন গ্যাস তৈরি হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। এরফলে পরিবহণ ও আমদানির খরচ অনেক কমবে। পাশাপাশি কমবে দূষণের মাত্রাও। এক্ষেত্রে জানা গিয়েছে, আমদানির জন্য ভারতের যা খরচ হয়, তার বড় অংশই যায় অশোধিত তেলে। সেই খরচ কমানোর জন্য অনেকদিন ধরেই ভাবনা-চিন্তা অব্যাহত সরকারি মহলে। এর পরিপ্রেক্ষিতে বিকল্প ও কম দূষণযুক্ত জ্বালানির গুরুত্ব বেড়ে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *