দিঘার সমুদ্রের কালো জল ঘিরে গুঞ্জন

digha and water

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দিঘার সমুদ্রের জল কালো হয়ে যাওয়া নিয়ে জল্পনা। এই অবস্থায় স্নানেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। স্থানীয় সূত্রের খবর, দিঘার সমু্দ্রের জলের রঙ বদলে গেল। দিঘাতে আসা পর্যটকদের মনে এখন আতঙ্ক সমুদ্রের কালো জল নিয়ে। কাদা যুক্ত ঘোলা ও কালো জল দেখে অবাক অনেকেই। পর্যটক থেকে স্থানীয় মানুষ এই দৃশ্য আগে কখনও দেখেননি বলে অভিমত। স্থানীয় প্রশাসনিক সূত্রের খবর,সমুদ্র স্নানে নেমে যাতে বিপদে না পড়েন পর্যটকরা, তার জন্য প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই অবস্থায় দিঘায় সমুদ্র স্নান বন্ধের জন্য অনেকেই ফিরে যাচ্ছেন বলে খবর। সব মিলিয়ে সমুদ্র স্নানের আনন্দ উপভোগ করতে পারছেন না পর্যটকরা ।
স্থানীয় সূত্রের আরও খবর, অতীতে দিঘার সমুদ্রের এই রঙ দেখা যায়নি ৷ এক্ষেত্রে বলা হয়েছে, কয়েক বছর আগে একবার দিঘার সমুদ্রের জলের রঙ এমনই ঘোলা ও কালো হয়ে যায় । তবে এমনটা হওয়ার কারণ এখনও অজানা। এর জেরে বিপর্যয় মোকাবিলা বাহিনী -পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র স্নানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একপ্রকার নিরাশ হয়ে ফিরছেন দিঘায় আসা পর্যটকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *