Sundorban TourEntertainment Travel 

সুন্দরবন ভ্রমণে বোট-লঞ্চে এবার বিধি-নিষেধ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার আঞ্চলিক বনবিভাগ সুন্দরবন ভ্রমণের সময় নৌকায় ও বোট-লঞ্চে চলাচলের বিষয়ে কঠোর নিয়ম জারি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক্ষেত্রে জানা গিয়েছে, সুন্দরবন ভ্রমণের বোট বা লঞ্চে অগ্নিনির্বাপক ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। বিধি-নিষেধের মধ্যে আরও রয়েছে নৌকায় প্লাস্টিক বা প্লাস্টিকজাত কোনও দ্রব্য রাখা যাবে না। আবার সাউন্ড বক্স-ডিজে একেবারেই ব্যবহার করা যাবে না। এই তিনটি বিধি লাগু করা হয়েছে। পাশাপাশি সুন্দরবন উপকূলে নদী ভ্রমণ করার জন্য আগাম অনুমতি নিতে হবে। নিয়ম না মানা হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পক্ষেও বিধি-নিষেধ জারি হবে বলে জানা যায়। উল্লেখ করা যায়, সম্প্রতি পর্যটকদের নৌকোয় অগ্নিকাণ্ডের দু’টি ঘটনা ঘটে। এক্ষেত্রে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। এবার এই ধরণের দুঘটর্না এড়াতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আবার নদীতে প্লাস্টিক দূষণ রুখতে বাড়তি পদক্ষেপ করা হবে বলেও জানা যায়।

Related posts

Leave a Comment