icc test rank and indiaOthers Sports World 

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শীর্ষে ভারত। ৩ নম্বরে নামল অস্ট্রেলিয়া। গাবায় ঐতিহাসিক জয়ের পর ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে এল। তিনে চলে গেল অস্ট্রেলিয়া ৷ সূত্রের খবর, ভারতের জয়ের হার শতকরা ৭১.৭ শতাংশ। ২ নম্বরে থাকা নিউজিল্যান্ডের ৭০ শতাংশ,আবার টিম পেইনের অস্ট্রেলিয়ার ৬৯.২ শতাংশ ৷ ব্রিসবেনে ৩ উইকেটের জয়ের সুবাদে ৪ ম্যাচের টেস্ট সিরিজ ২-১ফলাফলে জিতেছে ভারত ৷ অজিঙ্কা রাহানের টিম অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাভাস্কর ট্রফি নিজেদের দখলে রাখল ৷ উল্লেখ করা যায়,পয়েন্ট টেবিল জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ৷

Related posts

Leave a Comment