SutiEducation Others 

বিশ্ব কন্যাশ্রী দিবসে সাহসিকতার পুরস্কার ২ কন্যার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাহসিকতার পুরস্কার পেলেন মুর্শিদাবাদের দুই কন্যা। সূত্রের খবর, বিশ্ব কন্যাশ্রী দিবসে বেলডাঙা-১ ব্লকের অর্পিতা মণ্ডল ও সুতি-২ ব্লকের সাহাজাদি খাতুনের হাতে পুরস্কার দিয়েছে প্রশাসন। শুধু নিজেদের নয়, গ্রামের আরও কয়েকজন নাবালিকার বিয়ে বন্ধ করার পাশাপাশি নির্মল বাংলা, পোলিও ও করোনা সচেতনতায় কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেয়েছেন তাঁরা। এ বিষয়ে বেলডাঙা-২-এর বিডিও সমীররঞ্জন মান্না জানিয়েছেন, অর্পিতা নিজের বিয়ে আটকে দেওয়ার পাশাপাশি গ্রামের অন্য নাবালিকাদের বিয়েও বন্ধ করতে প্রশাসনকে সহযোগিতা করেছে। নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই সামাজিক সচেতনতার বিভিন্ন কাজে সে অগ্রণী ভূমিকা নিয়েছে। পড়াশোনা ও সামাজিক সচেতনতাকে পাথেয় করে রামপাড়া-মাঙ্গনপাড়া হাইস্কুলে দ্বাদশ শ্রেণির এই পড়ুয়া নিজের পায়ে দাঁড়াতে চায়। অন্যদিকে সুতির ঔরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রী সাহাজাদি খাতুনেরও বিয়ে ঠিক হয় বছর তিনেক আগে। এরপর বেঁকে বসে সে। অবশেষে কম বয়সে বিয়ের কুফল মা-বাবাকে বোঝাতে সমর্থ হয়।

Related posts

Leave a Comment