জেক্সপো, ভোকলেটের আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের সরকারি, সরকার পোষিত ও বেসরকারি প্রতিষ্ঠানে পলিটেকনিক ও ভোকেশনাল ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা ‘জেক্সপো’ ও ‘ভোকলেট’ এবছর হবে না বলে জানাল কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সংসদ। তবে মেধাতালিকার ভিত্তিতে কীভাবে ভর্তি হবে তা অবশ্য পরে সংসদের (https://webscte.co.in) ওয়েবসাইটে জানানো হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত ফের নতুন করে এই কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সংসদ সূত্রে খবর, যাঁরা আগে থেকে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার দরকার নেই।।
নোটিশ দেখতে ক্লিক করুন: এখানে

