নেতাজির নামে কটকে বাস টার্মিনাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নেতাজির নামে বাস টার্মিনাস। সূত্রের খবর, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে তাঁর জন্মস্থান কটকে একটি বাস টার্মিনাস প্রকল্প গড়তে চলেছে ওড়িশা সরকার। উল্লেখ করা যায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে কটক নেতাজি বাস টার্মিনাস নামে ওই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

