তাইল্যান্ড ওপেনে টানা দু-বার চ্যাম্পিয়ন মারিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চ্যাম্পিয়ন মারিন। তাইল্যান্ড ওপেনে টানা দু-বার চ্যাম্পিয়ন হলেন কারোলিনা মারিন। সূত্রের খবর, স্পেনীয় তারকা ফাইনালে পরাজিত করলেন শীর্ষবাছাই তাই জুকে। ম্যাচের ফলাফল ২১-১৯ ও ২১-১৭। এক্ষেত্রে আরও জানা যায়, গত সপ্তাহেই এই জুকে হারিয়েই তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। অন্যদিকে পুরুষ সিঙ্গলসে চ্যাম্পিয়ন ডেনমার্কের ভিক্টর আক্সেলসেন। তিনি ফাইনালে ক্রিশ্চিয়ান সোলবার্গকে পরাজিত করেছেন ২১-১১ ও ২১-৭ ফলাফলে।

