“আম্ফান” ঘূর্ণিঝড়েও সেই বাঁধভাঙা আর্তনাদ সুন্দরবনে
আয়লার স্মৃতি এখনও ভাসছে সুন্দরবন এলাকার মানুষদের। স্থানীয় সূত্রের খবর, ভাঙা বাঁধের সেই ছবি এখনও টাটকা ওখানকার মানুষের। উল্লেখ্য, গত ২০০৯ সালের ২৫ মে “আয়লা”-র তাণ্ডব চলেছিল।
আয়লার স্মৃতি এখনও ভাসছে সুন্দরবন এলাকার মানুষদের। স্থানীয় সূত্রের খবর, ভাঙা বাঁধের সেই ছবি এখনও টাটকা ওখানকার মানুষের। উল্লেখ্য, গত ২০০৯ সালের ২৫ মে “আয়লা”-র তাণ্ডব চলেছিল।
“আম্ফান” ঘূর্ণিঝড়ের দাপট। রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট। সূত্রের খবর, দুপুর পর্যন্ত ঝড়ের তীব্রতা কম থাকায় কিছুটা সামলানো গিয়েছে।
কেন্দ্রীয় সরকার আগামী সোমবার থেকে দেশের মধ্যে যাত্রীবাহী বিমান পরিষেবা চালু করতে চলেছে।
এক দশক কাটিয়ে আবারও বড় বিপর্যয় শহরে। সূত্রের খবর, ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় “আয়লা” ২০০৯ সালে বিধ্বস্ত করেছিল কলকাতাকে।
নদী-সমুদ্রে মোড়া দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা দ্বীপ। এখানকার মানুষের জীবনচরিত বড়ই ভিন্ন। খুবই কষ্টকর সেই জীবন। “আম্ফান”-এর ভ্রূকুটি এখন শিহরে।
“আম্ফান”মোকাবিলায় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাংলায় প্রবল দুর্যোগের আবহে গ্রামীণ এলাকার মানুষকে কাঁচাবাড়িতে থাকতে নিষেধ করা হয়েছে। নিকটবর্তী স্কুল বা পাকাবাড়িতে থাকতে বলা হয়েছে।
১৯৯৯ সালে সুপার সাইক্লোন ঝড় আছড়ে পড়ে। যার গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০কিমি। যা স্থায়ী হয়েছিল ১মিনিট।আবার ২০০৯ সালে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় ১২০কিমি বেগে ধেয়ে এসেছিল আয়লা ঝড়।
৪ বছরে দুই সাগরের ৭৪ শতাংশ ঘূর্ণিঝড়ই তীব্র আকার নিয়েছে। সূত্রের খবর, ২০১৯ সালে বঙ্গোপসাগর ও আরব সাগর মিলিয়ে এক বছরে ৮টি ঘূর্ণিঝড় দেখা গিয়েছে।
“আম্ফান” ঝড়ের সময় ঘরেই থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে নাগরিকদের তাঁর পরামর্শ- সকালে ঝড় থেমে গেলে বেরিয়ে পড়বেন না। এর লেজের ঝাপটা ফিরে আসে।
ঝড়ের দুর্যোগ অব্যাহত। সূত্রের খবর, ঘূর্ণিঝড় “আম্ফান” স্থলভাগে ঢুকছে দিঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝামাঝি সুন্দরবনের কাছে।
বিকেল বা সন্ধ্যা নাগাদ তা আছড়ে পড়ার সম্ভাবনা।