najrul memories

নজরুল শ্রদ্ধাঞ্জলি

১৮৯৯ সালের ২৬ মে। বাংলা ১১ জৈষ্ঠ্য ১৩০৬ বঙ্গাব্দ। বর্ধমানের চুরুলিয়াতে জন্মেছিলেন তিনি। তাঁর গান ও কবিতা স্বাধীনতা সংগ্রামে প্রেরণা জুগিয়েছিল। জীবন সংগ্রামের ক্ষেত্রেও তাঁর গান-কবিতা প্রেরণা জোগায়। “বল বীর বল উন্নত মম শির…..” সহ অজস্র কবিতায় তিনি বাংলাকে সমৃদ্ধ করেছেন। পশ্চিমবঙ্গের এক দরিদ্র পরিবারে তাঁর জন্ম হয়েছিল। বিদ্রোহী কবি হিসেবে পরিচিত তিনি। স্বাধীন বাংলাদেশের জাতীয় কবিও। প্রথম বিশ্ব যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে সৈনিকের দায়িত্ব পালন করেছেন।

Read More
turner died

টিনা টার্নারের প্রয়াণ

কুইন অফ রক এন রোল গায়িকা টিনা টার্নারের প্রয়াণ। সুইজারল্যান্ডের জুরিখে নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন। ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৩৯ সালের ২৬ নভেম্বর তাঁর জন্ম। টেনেসির নাটবুশে তিনি জন্মেছিলেন। টিনা টার্নারের গানের ১৮০ লক্ষের বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। ১২টি গ্র্যামি পুরস্কারে সম্মানিত হয়েছেন কুইন অফ রক এন রোল।

Read More
jamai sasthi 2

দুয়ারে জামাই : ষষ্ঠীর রসনাতৃপ্তি

শ্বশুরবাড়িতে জামাই আদর। জামাইষষ্ঠীতে জামাইয়ের কদর। দুয়ারে জামাই তাঁর আপ্যায়ন। আয়োজনে খামতি রাখা যাবে না। তাই রোদে-পুড়ে ছোটাছুটি ! জামাইদের কাছে বিশেষ দিন। রসনাতৃপ্তির প্রস্তুতি জোরকদমে। বাড়তি দায়িত্ব শাশুড়িদের। আদরের জামাই তাই জমাটি পেটপুজো। সেকেলে জামাইষষ্ঠীর পর্বটা একালে অনেক বদলে গিয়েছে। এসে গিয়েছে “দুয়ারে খালি”। অভিনব তার আয়োজন। শহরতলীর জীবনে জামাইদের জন্য রেস্তোরাঁ ও ক্যাটারারদের নয়া থালি নতুন চমক। জামাইষষ্ঠী স্পেশ্যাল বলে খ্যাত হয়েছে। বাজার আগুন। তার মধ্যে এই বিশেষ পার্বণের সাধ্যমতো তোড়জোড়। আমিষ ছাড়াও নিরামিষভোজী জামাইদের দেখা মেলে
এই বাজারে। তাই খাসির মাংস, ইলিশ ভাপা ও ভেটকির পাতুরি বাদ রেখে জামাই আপ্যায়নে পনির কোপ্তা ও ছানার ডালনা
রাখতে হয়।

Read More
ganemat and silver

কাজাখস্তানে রুপো জয়ী গনেমত শেখন

কাজাখস্তানে মহিলা শুটিং বিশ্বকাপে রুপো জয়ী হলেন ভারতের গনেমত শেখন। পাশাপাশি ব্রোঞ্জ জয়ী হয়েছেন ভারতের আর এক শুটার দর্শনা রাঠোর। মহিলাদের স্কিট ইভেন্টে মেয়েরা প্রথমবার পদক পেলেন।

Read More
hs result in bengal

উচ্চ মাধ্যমিকেও জেলার জয়জয়কার

প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ৷ পাশের হার ৮৯.২৫ শতাংশ । উচ্চ মাধ্যমিকেও জেলার জয়জয়কার। পিছিয়ে কলকাতা। মাধ্যমিকের মতো শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। সম্ভাব্য প্রথম হয়েছেন শুভ্রাংশু সরদার। নরেন্দ্রপুর থেকে ৯৯.২ শতাংশ পেয়ে তাঁর এই সাফল্য । প্রাপ্ত নম্বর ৪৯৬ ৷ উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন দু-জন। বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় থেকে সুষমা খান ও উত্তর দিনাজপুর জেলা থেকে আবু সামা। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৯৫।প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ৮৭ জন ৷ যার মধ্যে হুগলি জেলা থেকে ১৮ জন রয়েছেন। পাশাপাশি ১১ টি জেলায় পাশের হার ৯০ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলা পাশের হারে শীর্ষে রয়েছে ৷ পাশের হারে কলকাতা ১০ নম্বর স্থানে ৷ এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৮৫২৪৪৪ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৮২৪৮৯১জন। পাশ করেছেন ৭৩৭৮০৭ জন ৷

Read More
24 may and weather

আজ আবহাওয়া

আগামী শনিবার পর্যন্ত রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফের দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে । কালবৈশাখীর পরিস্থিতি আবারও তৈরি হতে পারে বলে জানানো হয়েছে । দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে ।

Read More
23 may weather

আবহাওয়ার পূর্বাভাস

দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বঙ্গে। গরমের দাপটও রয়েছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ এলাকায় বর্ষা প্রবেশ করেছে। আজ ২৩ মে অসম, মেঘালয় সহ বেশ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

Read More