Category: Breaking News
গীতাঞ্জলি আইয়ারের প্রয়াণ
নয়াদিল্লিতে দূরদর্শনের সঞ্চালিকা তথা সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার প্রয়াত হলেন।
সুনীলের সোনা জয়
দক্ষিণ কোরিয়ায় চলতি অনূর্ধ্ব-২০ আথলেটিক্স প্রতিযোগিতায় সোনা জয়ী হলেন ভারতের সুনীল কুমার।
নজরে আবহাওয়া
রাজ্যে দাবদাহ। গরমের অস্বস্তি। নাজেহাল রাজ্যবাসী। আকাশ পরিষ্কার রয়েছে ৷ রোদের ঝলকানি ও তাপপ্রবাহ অব্যাহত। মৌসম ভবন সূত্রের খবর, দিল্লিতে সর্বাধিক তাপমাত্রা ৩৯ ডিগ্রি হওয়ার সম্ভাবনা ৷ বেশ কিছু রাজ্যে বৃষ্টিপাত হওয়ার ইঙ্গিত।
সাইক্লোন অ্যালার্ট : বাড়ছে বিপর্যয়
বঙ্গোপসাগর ও আরব সাগরে সাইক্লোন তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে ৷ ইউরোপিয়ান আবহাওয়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,এই আবহে সাইক্লোন অ্যালার্ট জারি করা হয়েছে ৷ বিশ্ব উষ্ণায়নের জের সহ অন্যান্য বেশ কিছু কারণে বর্তমান সময়ে একাধিক সাইক্লোন তৈরি হতে চলেছে ৷ আবহাওয়া ও সমুদ্র বিজ্ঞানীরা এক্ষেত্রে বলেছেন, “বঙ্গোপসাগর বা আরব সাগরের ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু নয় ৷ এই পরিস্থিতি সারা বিশ্বের সমস্ত সাগরের ক্ষেত্রেই দেখা যাচ্ছে ৷ ” বিষয়টি নিয়ে আবহাওয়া ও সমুদ্র বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের দেওয়া সাইক্লোনটির নাম হল – “বিপর্যয়”। ভারতের দেওয়া নাম- হল “তেজ”। তৃতীয় সাইক্লোনটির নাম “হামুন”। যা ইরানের দেওয়া।
ওড়িশায় মর্মান্তিক রেল বিপর্যয় : দুর্ঘটনার কবলে করমণ্ডল
মর্মান্তিক দুর্ঘটনা। ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার কাছে বালেশ্বরের বহংগাবাজার স্টেশনে গতকাল সন্ধেবেলায় ঘটে এই বিপর্যয়। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে কীভাবে ঘটল এই ভয়াবহ রেল দুর্ঘটনা,তা নিয়ে চলছে জোর জল্পনা। সূত্রের খবর অনুযায়ী
জানা গিয়েছে, ওড়িশার বালেশ্বরের কাছে একই লাইনে একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে করমণ্ডল এক্সপ্রেসের।
