Category: Breaking News
ফাইনালে মেসি বনাম এমবাপের “মহারণ”
ফাইনালে মেসি বনাম এমবাপের “মহারণ”। এবার কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা বনাম ফ্রান্স। আগামী ১৮ তারিখ রবিবারের মেসি বনাম এমবাপের মহাযুদ্ধ দেখার প্রত্যাশায় গোটা ফুটবল বিশ্ব।
অপ্রতিরোধ্য মেসি
কাতার বিশ্বকাপে অপ্রতিরোধ্য মেসি। সেমিফাইনালে বাজিমাত আর্জেন্টিনার। দলের হয়ে প্রথম গোল করলেন লিওনেল মেসি। ক্রোয়েশিয়া হারল ৩-০ ব্যবধানে।ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে নিজের এক গোল থাকলেও আর্জেন্টিনার অন্য গোলেও রয়েছে তাঁর অবদান।
বিশ্ব ফুটবলে অভাবনীয় উত্থান মরক্কোর
কাতার বিশ্বকাপে মরক্কো সেমিফাইনাল খেলছে। উত্তর আফ্রিকার একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র মরক্কো দোহায় বিশ্বকাপে রীতিমতো ফুটবল জাদু দেখিয়ে চলেছে। এই মুহূর্তে আফ্রিকা ও এশিয়ার প্রতিনিধিত্বও করছে। এককথায় বিশ্ব ফুটবলে অভাবনীয় উত্থান। আফ্রিকার প্রথম দেশ যারা সেমিফাইনাল খেলছে।
আজ বিশ্বকাপে হাইভোল্টেজ সেমিফাইনাল
কাতার বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ সেমিফাইনাল। মুখোমুখি আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া। ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। অন্যদিকে আর্জেন্টিনাকে হারানোর লক্ষ্যে বেশ আত্মবিশ্বাসী ক্রোয়েশিয়া শিবির।
আবহাওয়ার খবর
সকালের দিকে হালকা কুয়াশা। বেলা বাড়তেই রোদের ঝলকানি। হালকা শীতের প্রভাব। আংশিক মেঘলা আকাশও দেখা যাচ্ছে। রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা নামবে বলে আবহাওয়াবিদদের আন্দাজ ৷
বিশ্বকাপ ফুটবলের শেষ মুহূর্তে
কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে পরাজিত হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা পর্তুগাল ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ম্যাচের ফলাফল মরক্কো-১ পর্তুগাল ০। অন্যদিকে ফ্রান্সের কাছে ২-১ ফলাফলে হারল ইংল্যান্ড।
