mirja galib and memories

মির্জা গালিব স্মরণে

১৭৯৭ সালের ২৭ ডিসেম্বর। মির্জা গালিব জন্মগ্রহণ করেছিলেন। আগ্রা শহরে জন্মেছিলেন তিনি। তাঁর প্রকৃত নাম ছিল মির্জা আসাদুল্লাহ বেগ খান। উর্দু ও ফারসি ভাষার বিশিষ্ট কবি ছিলেন তিনি। উর্দু কাব্যের অধীশ্বর বলে পরিচিত। এই কবির নামানুসারে কলকাতায় রাস্তার নামকরণ করা হয়েছে।

Read More
weather and 27 december

আবহাওয়ার পূর্বাভাস

বছরের শেষ দিকে উষ্ণ ডিসেম্বর। রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা। এই মুহূর্তে কলকাতায় স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি উপরে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের বিভিন্ন জেলায় ঊর্ধ্বমুখী হয়েছে পারদ।

Read More
archers and asia cup

এশিয়া কাপ তিরন্দাজিতে ভারতের সাফল্য

তিরন্দাজিতে ৫ সোনা ভারতের। শারজায় আয়োজিত চলতি এশিয়া কাপ তিরন্দাজিতে সব মিলিয়ে ৯টি পদক জিতেছে প্রতিযোগীরা। যার মধ্যে ৫টি সোনা,৩টি রুপো ও ১টি ব্রোঞ্জ। পুরুষদের জুনিয়র রিকার্ব দল জয়ী হয়েছে সোনা।

Read More
derozio and memories

ডিরোজিও স্মরণে

১৮৩১ সালের ২৬ ডিসেম্বর। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও প্রয়াত হয়েছিলেন। উনিশ শতকের বাংলার নবজাগরণের এক অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। সেকালে রক্ষণশীল বাঙালির কাছে তিনি বিশেষ ব্যক্তিত্ব ছিলেন। কুসংস্কারের বিরুদ্ধে সরব ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি শিক্ষকতা শুরু করেছিলেন।

Read More
26 december weather

তাপমাত্রা বাড়ছে

তাপমাত্রা বাড়ছে।বাড়ছে চিন্তাও। গত ২৫ডিসেম্বর থেকে শীত অনেকটাই উধাও। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা ভিন্ন আবহে । সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছিল। ফের হু হু করে নামছে সর্বনিম্ন তাপমাত্রা ৷ বিপ্রতীপ ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শীত কমেছে ৷

Read More
india win bangladesh

মীরপুরে সিরিজ জয় ভারতের

বাংলাদেশের মীরপুরে জয় পেল ভারত। ম্যাচ সেরা হয়েছেন রবিচন্দ্রন। সিরিজ জিতে উল্লাস ভারতের। ২-০ ব্যবধানে সিরিজ জয়ী হল ভারত। এই ম্যাচের সামগ্রিক ফলাফল: বাংলাদেশ প্রথম ইনিংস ২২৭,দ্বিতীয় ইনিংস ২৩১। ভারত প্রথম ইনিংস ৩১৪,দ্বিতীয় ইনিংস ১৪৫-৭।

Read More
santra claus

বড়দিনের উৎসব : ক্রিসমাস ট্রি : সান্টা ক্লজ

২৫ ডিসেম্বর বড়দিন। প্রায় গোটা বিশ্বে বড়দিনের উৎসব পালিত হয়। প্রচলিত রয়েছে, ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টের জন্মদিনকে স্মরণ করেই দিনটি উৎযাপন করা হয়। এই দিনটি থেকেই খ্রিস্টধর্মের ১২ দিন ব্যাপী ক্রিসমাসটাইড অনুষ্ঠানের শুভারম্ভ হয়ে থাকে।
ক্রিসমাস ট্রি নিয়েও মাতামাতি দেখা যায়। এই ক্রিসমাস ট্রি সাজানোর রীতি বা প্রথা হাজার বছর পূর্বের। জানা যায়,উত্তর ইউরোপে ফার গাছকে এই নিয়মে সাজানো হতো। ফার গাছ ছাড়াও আলো দিয়ে সাজানো হতো চেরি গাছকে। এমনকী কাঠের টুকরো একত্রিত করে ত্রিভুজ আকার দিয়ে তাকে সাজানো হতো। এই প্রচলন ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে।

Read More
weather and 24 december

আজ আবহাওয়া

হাওয়া বদল হতে চলেছে রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রের খবর,বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে। এর জেরে জলীয় বাষ্প প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। আগামীকাল ২৫শে ডিসেম্বর বড়দিনে বেড়ে যাবে তাপমাত্রা।

Read More
fifa and argentina

ফিফা রাঙ্কিংয়ে দু-নম্বরে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও ফিফা রাঙ্কিং তালিকায় আর্জেন্টিনা শীর্ষস্থান দখল করতে পারেনি। তালিকার দু-নম্বরে রয়েছেন মেসিরা। সদ্য প্রকাশিত ফিফা রাঙ্কিং তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। কাতার বিশ্বকাপে কোয়াটার ফাইনালে পরাজিত হয় ক্রোয়েশিয়ার কাছে।

Read More
weather 23 december

নজরে আবহাওয়া

হাওয়া বদল হতে চলেছে রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে। এক্ষেত্রে জলীয় বাষ্প প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। তার ফলে বেড়ে যাবে তাপমাত্রাও ।আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে বলেও জানানো হয়েছে ।

Read More