weather 5 january

জেলায় জাঁকিয়ে শীত

রাজ্যের সব জেলায় শীতের দাপট। আজ মরশুমের শীতলতম দিন বলা হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । জাঁকিয়ে শীতের পরশ। এই শীতের প্রভাব চলবে রবিবার পর্যন্ত। কনকনে ঠান্ডা জেলায় জেলায়।

Read More
ganggasagar and cm

গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী : বিশেষ ঘোষণা মমতার

গঙ্গাসাগর তীর্থযাত্রীদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গঙ্গাসাগরে তিনটি স্থায়ী হেলিপ্যাডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এ বছর তিনি পাঁচটি মন্দিরের প্রতিরূপ পাঁচটি মন্দির উদ্বোধনও করলেন। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, “গঙ্গাসাগরে অনেক মানুষ আসেন, তাঁরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অংশে আসেন, কিন্তু নানাকারণে রাজ্যের কয়েকটি মন্দিরে তীর্থ করতে যেতে পারেন না ৷ সেই কারণেই গঙ্গাসাগরে ৫টি জনপ্রিয় মন্দিরের আদলে প্রতিরূপ তৈরি করা হয়েছে ৷

Read More
shivam mavi best bolling

অভিষেকেই রুদ্ধশ্বাস বোলিং শিবমের

শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের জার্সিতে প্রথম টি -টোয়েন্টি ম্যাচেই রুদ্ধশ্বাস বোলিং শিবমের। ২ রানে ম্যাচ জয়ী হয় ভারত। বল হাতে দুরন্ত পারফর্ম করলেন শিবম মাভি। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই ডান হাতি পেসার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা দলকে ২ রানে হারাল হার্দিক ব্রিগেড।

Read More
weather and 4 january

আজ আবহাওয়া

সর্বনিম্ন তাপমাত্রার পতন। দিনের বেলাতেও সর্বোচ্চ তাপমাত্রার পতন হচ্ছে । সারাদিনেই শীতের অনুভূতি থাকছে।দ্রুত নেমে যাচ্ছে কলকাতা সহ জেলার তাপমাত্রা ৷ দক্ষিণবঙ্গের তাপমাত্রায় দ্রুত পতন লক্ষ্য করা যাচ্ছে ৷ পশ্চিমি ঝঞ্ঝার জেরে শীত আটকে থাকলেও এবার উত্তুরে হাওয়া স্বাভাবিক ছন্দ বয়ে চলেছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে ।

Read More
gangasagar mela

ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলার চূড়ান্ত তৎপরতা

আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা। চলেছে তার চূড়ান্ত প্রস্তুতি পর্ব। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে জোরদার তৎপরতা চলেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফরকে কেন্দ্র করে নিরাপত্তাবলয় আরও বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি নিয়েই ব্যস্ততা ও চর্চা বেড়েছে।

Read More
new record and unadkat

রঞ্জি ক্রিকেটে নয়া ইতিহাস উনাদকাটের

রঞ্জি ক্রিকেটে নতুন ইতিহাস জয়দেব উনাদকাটের। রঞ্জি ট্রফিতে প্রথম বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন সৌরাষ্ট্রের পেসার। প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন তিনি। উল্লেখ করা যায়, ১২ বছর পর বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় দলে ফিরেছিলেন বাঁ হাতি এই পেসার। এবার রঞ্জি ক্রিকেটে ইতিহাস গড়লেন উনাদকাট। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দিল্লি বনাম সৌরাষ্ট্র ম্যাচ শুরু। প্রথম ওভারে পরপর দিল্লির টপ অর্ডারের ৩ জন ব্যাটসম্যানকে আউট করেছেন তিনি। মাত্র ৫ বলের মধ্যে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করলেন।

Read More
nadal loses

পরাজিত নাদাল

চলতি ইউনাইটেড কাপে টানা দ্বিতীয় ম্যাচ ম্যাচে পরাজিত হলেন রাফায়েল নাদাল। ইউনাইটেড কাপে নাদাল পরাজিত হলেন অস্ট্রেলিয়ার আলেক্স ডি মুনিয়ের কাছে। এই ম্যাচের ফলাফল ৩-৬,৬-১ ও ৭-৫।

Read More
sumitra and memories

সঙ্গীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণ

বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর দুই কন্যা ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন রবীন্দ্রসঙ্গীত জগতে বিশিষ্ট শিল্পী। মায়ের হাত ধরেই তাঁদের গান শেখা। মায়ের মতোই রবীন্দ্রসঙ্গীতকে আপন করে নিয়ে ছিলেন শ্রাবণী ও ইন্দ্রাণী।

Read More
azad hind and netaji

আজাদ হিন্দ সরকার গঠনের ঘোষণা

১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর। আজকের দিনটিতে আন্দামান নিকোবর দ্বীপের রাজধানীর পোর্ট ব্লেয়ারের সাউথ পয়েন্টে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম আজাদ হিন্দ সরকার গঠন করার কথা ঘোষণা করেছিলেন। এখানকার মাটিতে দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন করে তিনি দুটি দ্বীপের নামকরণ করেছিলেন।

Read More